আমরা সম্বোধনের সময় কয় ধরনের সর্বনাম ব্যবহার করি?

আমরা সম্বোধরনের সময় তিন ধরনের সর্বনাম ব্যবহার করি। যথাঃ১) সাধারণ সর্বনামঃ তুমি আমার বন্ধু।২) মানী সর্বনামঃ আপনি আমার শিক্ষক।৩) ঘনিষ্ঠ সর্বনামঃ তুই আমার ছোটো ভাই।সম্বোধনের সময় সর্বনামের রূপের পরিবর্তনের সঙ্গে ক্রিয়ার রূপেরও পরিবর্তন হয়। যেমন:১) তুমি কি ভাত খাবে?২) আপনি কি ভাত খাবেন?৩) তুই কি ভাত খাবি?

এ যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ – কথাটি কতটুকু প্রাসঙ্গেক?

মুক্তিসেনাদের যুদ্ধ কৌশল প্রসঙ্গে বলতে গিয়ে দাদি আলোচ্য উক্তিটি করেছিলেন। পাকিস্তানি সেনারা সংখ্যায় বিপুল। রাস্তাঘাট সব স্থানে ছড়িয়ে থাকে পাকিস্তানি সেনারা। পাড়ায় তারা নিজেদের কর্তৃত্ব কায়েম করে। অন্যদিকে মুক্তিসেনারা সংখ্যায় কম। কিন্তু দাদি আশাবাদী একদিন মুক্তিসেনারা পাকিস্তানিদের হারিয়ে রাস্তাঘাটের দখল নেবে মুক্তিসেনারা সংখ্যায় কম হলেও তারা বনজঙ্গলে থেকে হঠাৎ আক্রমণ করে। আবার আক্রমণ শেষে উধাও … Read more

রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে- কথাটি কতটুকু প্রাসঙ্গিক?

গল্পের দাদি চরিত্র কথাটি বলেছেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা যে সকল বাঙালিকে ধরে নিয়ে যেত তাদের আর কোনো খোঁজ পাওয়া যেত না। এই বিষয় ইঙ্গিত করে দাদি কথাটি বলেছেন। এক সময়কার গমগম করা স্থান মুক্তিযুদ্ধের সময় ফাঁকা হয়ে যায়। পাকিস্তানি সেনারা ধরে নিয়ে যায় পাড়ার যুবকদের, তরুণদের। কারো ফেরার কোনো সংবাদ নেই। সেই যে জিপে … Read more

প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি?

প্রাকৃত বা প্রাকৃত ভাষা কথাটির তাৎপর্য হলো প্রকৃতির অর্থাৎ জনগণের কথ্য ও বোধ্য ভাষা। একপর্যায়ে এ প্রাকৃত ভাষাই ভারতের বিভিন্ন আঞ্চলিক প্রভাবে, কথ্য ভাষার উচ্চারণ বিভিন্নতা নিয়ে অনুসারে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে। এ প্রাকৃত ভাষাই আঞ্চলিক বিভিন্নতা নিয়ে বিভিন্ন নামে চিহ্নিত হয়। যেমন- মাগধি প্রাকৃত, মহারাষ্ট্রি প্রাকৃত, শৌরসনি প্রাকৃত ইত্যাদি। মাগধি প্রাকৃতের অপভ্রংশ থেকেই … Read more

অপিনিহিতি কাকে বলে? অপিনিহিতি কথার অর্থ কি? অপিনিহিতি এর উদাহরণ

অপিনিহিতি কাকে বলে? শব্দের মধ্যে ‘ই’ বা ‘উ’ থাকলে সেই ‘ই’ বা ‘উ’ কে আগেই উচ্চারণ করে ফেলার রীতিকে অপিনিহিতি বলা হয়। শব্দ মধ্যস্থ বা উ-কে তার স্বাভাবিক স্থানের অব্যবহিত পূর্ববর্তী স্থানে উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে। তবে শব্দের যেকোনো স্থানে অবস্থিত ই বা উ-তে অপিনিহিতি ঘটে না। ই বা উ যখন ব্যঞ্জনের পরে থাকে, … Read more

স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি কাকে বলে?

সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন- রত্ন>রতন, ধর্ম>ধরম, স্বপ্ন>স্বপন, হর্ষ>হরষ ইত্যাদি।

বাংলা ভাষার শব্দ ভাণ্ডার

বাংলা ভাষায় যে শব্দ সম্ভাবের সমাবেশ হয়েছে, সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন- ১. তৎসম শব্দঃ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার) + সম (সমান) ] = তার সমান অর্থাৎ সংস্কৃত। উদাহরণ : … Read more

error: Content is protected !!