মিনির বাবা অন্তঃপুরের বাধা উপেক্ষা করে মিনিকে ডেকে পাঠাল কেন?

রহমতের সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য মিনির বাবা অন্তঃপুরের বাধা উপেক্ষা করে মিনিকে ডেকে পাঠালেন।কাবুলিওয়ালা রহমত জেল থেকে ছাড়া পেয়ে মিনির সঙ্গে দেখা করতে আসে। কিন্তু সেদিন ছিল মিনির বিয়ে। তাই অন্তঃপুরের কেউ চাইছিল না যে এই শুভ দিন মিনি রহমতের সঙ্গে দেখা করুক। কিন্তু লেখক রহমতের কাছে তার মেয়ের ছোট্ট হাতের ছাপ দেখে, মেয়ের প্রতি … Read more

মিনিকে পেস্তাবাদাম দেওয়াকে ঘুষ বলা হয়েছে কেন?

কাবুলিওয়ালা মিনিকে পেস্তাবাদাম দিয়ে তার ক্ষুদ্র হৃদয়টুকু অধিকার করে নিয়েছে বলে মিনিকে পেস্তাবাদাম দেওয়াকে ঘুষ বলা হয়েছে।পাঁচ বছর বয়সী মিনি প্রথম সাক্ষাতে কাবুলি ওয়ালাকে দেখে ভয় পেয়েছিল। লেখক মিনির অমূলক ভয় ভাঙানোর চেষ্টা করেন। পরবর্তী সময়ে মিনির সঙ্গে কাবুলিওয়ালার সখ্য দেখে লেখক অবাক হন। কারণ যে মিনি কাবুলিওয়ালাকে দেখে ভয় পেয়েছিল সে বেঞ্চির উপর বসে … Read more

কাবুলিওয়ালা প্রথমটায় থতমত খেয়ে গেল কেন?

মিনিকে দেখে কাবুলিওয়ালা প্রথমটায় থতমত খেয়ে গেল।ছোট্ট মিনির সঙ্গে আগে কাবুলিওয়ালার প্রতিদিন দেখা হতো। কিন্তু এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করায় কাবুলিওয়ালা রহমতকে বেশ কিছু বছর জেলখানায় কাটাতে হয়। জেলখানা থেকে ছাড়া পেয়ে রহমত মিনির সঙ্গে দেখা করতে যায়। কিন্তু এক বছরে মিনি যে আর আগে মতো ছোট্টটি নেই রহমত হয়তো তা ভুলেই গিয়েছিল। তাই … Read more

মিনি খেলা রেখে জানালার ধারে ছুটে গেল কেন?

কাবুলিওয়ালাকে ডাকার জন্য মিনি খেলা রেখে জানালার ধারে ছুটে গেল। পাঁচ বছরের মেয়ে মিনি বাবার অতি আদরের। সে এক দণ্ড কথা না বলে থাকতে পারে না। তাদের ঘর ছিল পথের ধারে। সেই পথ দিয়ে হেঁটে যেত কাবুলিওয়ালা। যার পরনে ছিল ময়লা ঢিলা কাপড়, মাথায় পাগড়ি। ঘাড়ে ছিল ঝুলি। তার হাতে ছিল গোটা দুই-চার আঙ্গুরের বাক্স। … Read more

“আমাকে পয়সা দিবেন না” – কে, কেন এ কথা বলেছে?

রহমত মিনির বাবাকে এ কথাটি বলেছে। রহমত জেল থেকে ছাড়া পেয়ে মিমির জন্য কিশমিশ, বাদাম নিয়ে মিনিকে দেখতে আসে। মিনির বাবা সেগুলোর দাম দিতে চাইলে রহমত তার হাত চেপে ধরে তাকে পয়সা দিতে নিষেধ করে। কারণ সে মিনিকে ভালোবেসেই এগুলো এনেছে, ব্যবসায় করতে নয়।

error: Content is protected !!