পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হত্যা করেছিল কেন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের হত্যা করেছিল। পাকিস্তানি সামরিক বাহিনী তাদের হত্যা করেছিল। পাকিস্তানি সামরিক শাসক আমাদের বাংলাদশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই শোষণের নিগড় ভাঙতে চেয়েছিলেন। তারা সব অন্যায়ের প্রতিবাদ করতেন। আর সে কারণেই পাকিস্তানি হানাদার বাহিনী তাদের হত্যা করেছিল।

“স্বাধীনতা এবার আসবেই”-ব্যাখ্যা

বাবার কথার পরিপ্রেক্ষিত কাজল মামা এ কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন দেশে যুদ্ধ বাধলে কাজল মামা ঢাকা ছেড়ে হঠাৎ গ্রামে চলে আসেন। তারপর রাতদিন গ্রামে গ্রামে ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল মিটিং করেন, রাইফেল জোগাড় করে ট্রেনিং দিতেন। আর এজন্য তার বাবা তাকে অনেক বকতেন। আর মামা তখন সাহস নিয়ে বলতেন যে, সাহসী বাঙালিরা এবার … Read more

‘ওরা আমাদের পিতৃপুরুষ’-এখানে কাদের কথা বলা হয়েছে?

‘ওরা আমাদের পিতৃপুরুষ’- এখানে ১৯৫২ সালের ভাষাশহিদদের কথা বলা হয়েছে। ১৯৫২ সালের ২১শ ফেব্রুয়ারি বাংলা মায়ের সন্তানরা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেন। তাঁদের রক্তের বিনিময়ে বাঙালি পেয়েছে ভাষার স্বাধীনতা। ভাষা আন্দোলনের চেতনা থেকেই আমরা স্বাধীনতা আন্দোলনের পথে এগিয়েছি। বাঙালি জাতি সেই চেতনাশক্তি লালন করেই মুক্তিযুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করে। জাতির মুক্তির সংগ্রামে ভাষাশহিদরা … Read more

‘বাঘা বাঙালি’ বলতে কী বোঝানো হয়েছে?

‘বাঘা বাঙালি’ বলতে বাঙালি জাতির সাহসিকতাকে বোঝানো হয়েছে। পরাধীন বাঙালি ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে স্বাধীনতা। যুদ্ধে অংশ নেয় সর্বস্তরের বাংলার সাহসী মানুষ। ‘পিতৃপুরুষের গল্প’-এর কাজল মামাও গ্রামে গ্রামে ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল-মিটিং করেছে, রাইফেল জোগাড় করে ট্রেনিং করেছে। অবশেষে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে।

“একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম-সাধারণ যুদ্ধ নয়” ব্যাখ্যা

“একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম – সাধারণ যুদ্ধ নয়” – কথাটি মুক্তিযোদ্ধা কাজল মামা বলেন। যুদ্ধ আর মুক্তিযুদ্ধ এক নয়। যুদ্ধ হয় ক্ষমতার দ্বন্দ্ব থেকে, মানুষের লোভ-লালসা থেকে। কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, অন্যায়-অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য। ১৯৭১ সালে বাঙালি জাতি পাকিস্তানি শাসকদের শোষণ, অত্যাচার থেকে মুক্তির জন্য, বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। একাত্তর … Read more

রাস্তাটার নাম সাতমসজিদ রোড হয়েছে কেন?

মোহাম্মদপুরের পুরনো সাতগম্বুজ মসজিদের নামানুসারে রাস্তাটার নাম সাতমসজিদ রোড হয়েছে। অন্তুর মামা রাস্তাটির নাম সাতমসজিদ রোড কেন রাখা হয়েছে জিজ্ঞেস করলে অন্তু তার সঠিক জবাব দিতে পারে না। তখন মামা সংক্ষেপে অতীত ইতিহাসের কথা বলেন। মোগল বাদশা জাহাঙ্গীরের সময় থেকেই ঢাকা শহরের আনাচে-কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে। উক্ত রাস্তাটি মোহাম্মদপুরের সাতগম্বুজ মসজিদে গিয়ে ঠেকে … Read more

‘অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির’ – ব্যাখ্যা

বাঙালি জাতির ইতিহাস সম্পর্কে জেনে অন্তু আলোচ্য মন্তব্যটি করে। বাঙালি জাতির রয়েছে লড়াই ও সংগ্রামের অনেক ইতিহাস। কিন্তু অনেকেই এই ইতিহাস সম্পর্কে জানে না। গল্পের অন্তু বাংলাদেশ ও বাঙালির ইতিহাস সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করে তার মামার কাছে। তার মামা তাকে প্রথমে ঢাকার পুরনো ইতিহাস সম্পর্কে জানান। পরে একে একে ভাষা আন্দোলনের পটভূমি ও সেই … Read more

অন্তু বাঙালির অতীত সংগ্রামের কহিনী শুনতে চেয়েছিল কেন?

বাঙালির অতীত সংগ্রামের প্রতি অন্তুর ছিল প্রবল আগ্রহ। তাই সে এ কাহিনি শুনতে চেয়েছিল। বাঙালি জাতির রয়েছে সংগ্রাম-আন্দোলনের কে সুদীর্ঘ ইতিহাস। বাঙালি ভাষার জন্য প্রাণ দিয়েছে, দেশকে স্বাধীন করার জন্য অকাতরে বিলিয়ে দিয়েছে নিজ জীবন। এসব কাহিনী অন্তুকে গর্বিত করে, ভীষণভাবে অনুপ্রাণিত করে। তাই সে মামার কাছ থেকে বাঙালির অতীত সংগ্রামের কাহিনী শুনতে চেয়েছিল।

error: Content is protected !!