অতিথি পাখি বলা হয় কাকে?

শীতকালে পৃথিবীর শীতপ্রধান দেশ থেকে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া পাখিগুলোকে অতিথি পাখি বলা হয়। ষড়ঋতুর এ দেশে পৌষ ও মাঘ দুই মাস শীতকাল। এ সময় শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য আমাদের দেশে নানা জাতের অতিথি পাখি আসে। এ পাখিগুলো অতিরিক্ত ঠাণ্ডা ও বরফ থেকে বাঁচার জন্যই বাংলাদেশে আসে। ঝাঁকে ঝাঁকে উড়ে এসে এসব রংবেরঙের পাখি … Read more

বসন্ত ঋতু হলো রঙের ঋতু কেন?

বসন্তকালে প্রকৃতির সব উপাদান রঙে রঙে সজ্জিত হয় বলে এ ঋতুকে রঙের ঋতু বলা হয়। বসন্ত ঋতুতে সতেজ, সুন্দর রংবেরঙের ফুল ফোটে। নানা রঙের পালকে ছোট-বড় পাখিরা ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়, রঙিন প্রজাপতি ওড়ে। তাই এই ঋতুকে রঙের ঋতু বলা হয়।

বাংলাদেশের ষড়ঋতুর বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করে কেন?

নিসর্গের উজ্জ্বল-সুন্দর নানা রঙের সমাবেশ ও রূপের কারণে বাংলাদেশের ষড়ঋতুর বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করে।বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ছয়টি ঋতুতে প্রকৃতি নানাভাবে বর্ণিল সাজে সজ্জিত হয়। অনেক কাল আগে থেকেই বিভিন্ন ঋতুতে আমাদের চারপাশের পরিবেশের রূপ ও রং পাল্টে যায়। আর এর প্রভাব পড়ে চারপাশের পরিবেশের রূপ ও রং পাল্টে যায়। আর এর প্রভাব পড়ে মানুষের … Read more

গ্রীষ্মকালে প্রকৃতি কেমন থাকে? ব্যাখ্যা

গ্রীষ্মকালে প্রকৃতি শুষ্ক ও গরম থাকে। ছয় ঋতুর মধ্যে অন্যতম গ্রীষ্মকাল। এই ঋতুতে চারদিকে প্রচণ্ড গরম থাকে। সূর্যের প্রচণ্ড তাপে চারপাশের নদী-নালা, খাল-বিল সবকিছু শুকিয়ে যায়। গাছপালা, সবুজ শস্যখেত বিবর্ণ ও ফ্যাকাসে হয়ে যায়। আবার এরই মাঝে আকাশে কালো মেঘের সঙ্গে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। অনেক সময় প্রচণ্ড শব্দে বজ্রপাতও ঘটে এবং এই সময় ঝড়বৃষ্টিও … Read more

বাংলাদেশের ষড়ঋতু বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করে কেন?

নিসর্গের উজ্জ্বল-সুন্দর নানা রঙের সমাবেশ ও রূপের কারণে বাংলাদেশের ষড়ঋতু বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করে।বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ছয়টি ঋতুতে প্রকৃতি নানাভাবে বর্ণিল সাজে সজ্জিত হয়। অনেক কাল আগে থেকেই বিভিন্ন ঋতুতে আমাদের চারপাশের পরিবেশের রূপ ও রং পাল্টে যায়। আর এর প্রভাব পড়ে মানুষের মনে। ঋতুর পালাবদলে বাঙালির মন আলোড়িত হয় বারবার।

“এই তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায়” – ব্যাখ্যা

হলুদ, নীল ও লাল এই তিনটি প্রাথমিক বা মৌলিক রং তাই এই তিনটি রং মিশিয়ে মিলিয়ে অনেক রং পাওয়া যায়।ছবি আকার জন্য হলুদ, নীল ও লাল এই তিনটি রং গুরুত্বপূর্ণ। কারণ এই রং তিনটি হলো মৌলিক বা প্রাথমিক রং। এই রং একটির সাথে অন্যটি মিশিয়ে দিলে বিভিন্ন রং যেমন: সবুজ, বেগুনি, কমলা রং তৈরি হয়। … Read more

অন্তু ও কাজল মামা কোথায় নীরবে শ্রদ্ধা জানান, কেন?

অন্তু ও কাজল মামা শহিদ মিনার থেকে নেমে নীরবে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলার সাহসী সন্তানরা ভাষা দাবিতে প্রাণ উৎসর্গ করেন। বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেন। তাঁরা আমাদের গর্ব, আমাদের স্বাধীনতা আদায়ের অগ্রপথিক তাঁরাই। তাই অন্তু ও কাজল মামা শহিদ মিনারে নীরবে শ্রদ্ধা জানান।

বাংলা ভাষা কীভাবে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে?

শহিদদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তানি শাসকরা বাঙালিদের ওপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। তাই তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে, আন্দোলন করে। প্রতিবাদরত অবস্থায় পাকিস্তানি পুলিশ তাদের গুলি করে হত্যা করে। তাদের রক্তের বিনিময়েই বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্টিত হয়েছে।

error: Content is protected !!