কমলাকান্ত কেন সমাজতন্ত্রের বিপক্ষে?

কমলাকান্ত কেন সমাজতন্ত্রের বিপক্ষে? ব্যক্তিস্বার্থ ক্ষুণ্ন হবে বলেই কমলাকান্ত সমাজতন্ত্রের বিপক্ষে।কমলাকান্ত ধনতান্ত্রিক সমাজব্যবস্থার প্রতিনিধি। তার মতে, ধনীর ধন বৃদ্ধির ব্যতীত সমাজের উন্নতি সম্ভব নয়। কিন্তু সমাজতান্ত্রিক সমাজব্যবস্থায় ধনী-দরিদ্র সকলেরই সমান। সমাজতন্ত্রের এই নীতি ধনিকশ্রেণীর স্বার্থবিরোধী বলে কমলাকান্ত সমাজতন্ত্রের বিপক্ষে।

‘আমি তোমার ধর্মের সহায়’ – এ কথা বলার কারণ কী? বুঝিয়ে লেখো।

‘আমি তোমার ধর্মের সহায়’ – এ কথা বলার কারণ কী? বুঝিয়ে লেখো। পরোপকার যেহেতু ধর্মের মূল তাই কমলাকান্তের জন্যে রাখা দুধ খেয়ে বিড়ালটি তাঁর ধর্মের সহায় হয়েছে, এটি বোঝাতেই বিড়াল কথাটি বলেছে।ধর্মে পরোপকারকে সর্বাধিক পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয়। কমলাকান্তের জন্যে রাখা দুধ পান করে বিড়ালটির অশেষ উপকার হয়েছে। সে নিজ দায়িত্বে দুধ পান … Read more

‘চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী’ বলতে কী বোঝানো হয়েছে?

‘চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী’ বলতে কী বোঝানো হয়েছে? অধিকারবঞ্চিত হয়েই লোকে অন্যায় লিপ্ত হয়, যা বোঝানো হয়েছে – প্রশ্নোক্ত বাক্যটিতে।‘বিড়াল’ রচনার বিড়ালের সাথে কমলাকান্তের কাল্পনিক কথোপকথনে বর্ণিত হয়েছে, চোর চুরি করে বলে সে দোষী। অথচ ধনীর প্রয়োজনাতীত ধন থাকা সত্ত্বেও তারা ক্ষুধার্তের প্রতি মুখ তুলে চায় না। তাই চোর চুরি … Read more

বিড়াল কমলাকান্তকে কতদিন উপোস করতে বলেছে?

বিড়াল কমলাকান্তকে কতদিন উপোস করতে বলেছে? মার্জারী কমলাকান্তের জন্যে রাখা দুধ চুরি করে খেয়ে ফেলেছিল বলে তিনি শাস্তি দেওয়ার জন্যে বিড়ালের প্রতি ধাবমান হলেন। কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে ওয়াটারলুর যুদ্ধ নিয়ে ভাবছিলেন। সে সময় একটি মার্জারী তাঁর অলক্ষে তাঁর জন্যে রাখা দুধটুকু খেয়ে ফেলে। প্রথমে তিনি ঠিক করে উঠতে পারেন না বিড়ালটিকে শাস্তি দেবেন কি … Read more

‘পতিত আত্মা’ বলতে কী বোঝানো হয়েছে?

‘পতিত আত্মা’ বলতে কী বোঝানো হয়েছে? বিপদগ্রস্ত আত্মাকে ‘পতিত আত্মা’ বলে, কিন্তু এখানে বিড়ালকে বোঝানো হয়েছে। ‘পতিত আত্মা’ বলতে সাধারণত মানুষের নৈতিক অধঃপতনকে বোঝানো হয়। বিড়াল পথে পথে ঘুরে বেড়ায় আর ক্ষুধার জ্বালায় মানুষের খাবার চুরি করে। আবার সেই অপরাধে নির্যাতনের শিকার হয়। তারপরও সে বেঁচে থাকার জন্যে চুরির পক্ষে সাফাই গায়। এ কারণেই বিড়ালকে … Read more

‘পরোপকারই পরম ধর্ম’-ব্যাখ্যা করো।

‘পরোপকারই পরম ধর্ম’-ব্যাখ্যা করো। ‘পরোপকারই পরম ধর্ম’কথাটিতে ধর্ম সম্পর্কে বিড়ালের অভিমত প্রকাশিত হয়েছে।নিজের জন্যে রাখা দুধ বিড়াল পান করলে কমলাকান্ত বিড়ালকে প্রহার করতে গিয়েও পুনরায় শয্যায় ফিরে আসে। তখন বিড়াল কমলাকান্তকে বলে, ‘এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হলো – অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী।’ কারণ … Read more

‘যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে-ব্যাখ্যা করো।

‘যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে-ব্যাখ্যা করো। ‘যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে’ – এটি কমলাকান্তের একটি আত্মরক্ষামূলক শ্লেষাত্মক বাণী।‘বিড়াল’ প্রবন্ধে বিড়াল ও কমলাকান্তের মাঝে এক দীর্ঘ কাল্পনিক কথোপকথন হয়। এই কথোপকথনে বিড়াল ও কমলাকান্ত নিজ নিজ মত প্রকাশ করে। এতে বিড়াল ‘সোশিয়ালিস্টিক’, সুবিচারক, সুতার্কিক হওয়ায় কমলাকান্ত বিস্মিত ও … Read more

‘তাহাদের রূপের ছটা দেখিয়া, অনেক মার্জার কবি হইয়া পড়ে’-কার, কেন?

‘তাহাদের রূপের ছটা দেখিয়া, অনেক মার্জার কবি হইয়া পড়ে’-কার, কেন? বিত্তবানদের আশীর্বাদপুষ্ট মার্জারীর রূপের ছটা দেখে অনেক মার্জার কবি হয়ে পড়ে। সমাজে বিত্তহীন শ্রেণি প্রতিনিয়ত বঞ্চিত হলেও ধনিক শ্রেণি তাদের দৃষ্টি দেয় না। কদাচিৎ এই শ্রেণির কারো দিকে যদি ধনীদের অনুকম্পার দৃষ্টি পড়ে তবে সে শ্রেণিস্বার্থ ভুলে আপসের মাধ্যমে নাদুসনুদুস হয়ে ওঠে। তখন তার সৌন্দর্য … Read more

error: Content is protected !!