সামাজিক পরিবর্তন বলতে কী বোঝ?

সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলির পরিবর্তনকে বোঝায়। প্রতিটি সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। আবার এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতকগুলো উপরি কাঠামো, যেমন- আইন-কানুন, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি। সুতরাং সমাজের মৌল ও উপরি কাঠামোর পরিবর্তনই সামাজিক পরিবর্তন।

সামাজিক পরিবর্তন কী?

সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও এর কার্যাবলির পরিবর্তন। কোনো জাতির জীবনব্যবস্থার সামগ্রিক পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন সম্পর্কে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন, ‘সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন।’ অর্থাৎ সামাজিক পরিবর্তন হলো সমাজের কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন।

নারীর ক্ষমতায়নকে কীভাবে ব্যাখ্যা করবে?

সমাজ বা রাষ্ট্রের সর্বক্ষেত্রে নারীদের ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা কিংবা সুযোগ সৃষ্টি করে নেওয়াই হচ্ছে নারীর ক্ষমতায়ন। এক সময় নারীরা সর্বক্ষেত্রেই খুব অবহেলিত ছিল। কিন্তু বর্তমানে তারা শিক্ষাদীক্ষায় সচেতন হয়েছে এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকান্ডে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে।

শিল্পায়ন কী?

শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষি ও হস্তশিল্পভিত্তিক অর্থনীতি ও সমাজব্যবস্থা, যান্ত্রিক শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতি ও সমাজে রূপান্তরিত হয়। বস্তুত শিল্পায়নের ফলেই শহর, বন্দর ও নগর গড়ে ওঠে। বাংলাদেশে স্বাধীনতা-উত্তরকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছে। পাশাপাশি নতুন নতুন শহর-বন্দরও গড়ে উঠেছে।

গণতান্ত্রিক অধিকার কাকে বলে? প্রধান গণতান্ত্রিক অধিকারসমূহ ও গুরুত্ব

গণতান্ত্রিক অধিকার কাকে বলে? গণতান্ত্রিক অধিকার বলতে সেই সকল মৌলিক সুযোগ-সুবিধা ও স্বাধীনতাকে বোঝায়, যা একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্রের নাগরিক হিসেবে সাধারণ মানুষ ভোগ করে থাকে। সহজ কথায়, রাষ্ট্রের শাসনকাজে অংশগ্রহণ এবং নিজের মতামত প্রকাশের যে আইনগত ও নৈতিক ক্ষমতা নাগরিকদের থাকে, তাকেই গণতান্ত্রিক অধিকার বলা হয়। এটি কেবল ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং … Read more

প্রমাণ সময় কাকে বলে?

কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় এবং যা ওই দেশের সর্বত্র সমানভাবে মেনে চলা হয়, তাকেই প্রমাণ সময় (Standard Time) বলা হয়। নিচে বিষয়টি আরও বিস্তারিতভাবে আলোচনা করা হলো: প্রমাণ সময় কেন প্রয়োজন? পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে বলে বিভিন্ন দ্রাঘিমায় সূর্যের অবস্থান ভিন্ন ভিন্ন হয়। ফলে একেক … Read more

জনপদ বলতে কী বোঝায়?

জনপদ কাকে বলে?প্রাচীনকালে বাংলা এখনকার মত একক রাষ্ট্র ছিল না। তখন বাংলার বিভিন্ন অংশ অনেকগুলো ছোট ছোট অঞ্চল বা এলাকায় বিভক্ত ছিল। এই সমস্ত এলাকার বা অঞ্চলের শাসক। যার যার মত করে শাসন করতেন। এককথায় বাংলার এই অঞ্চল বা এলাকাগুলোকে সমষ্টিগতভাবে জনপদ বলা হয়।বাংলার এসব জনপদগুলোর মধ্যে অন্যতম হলো: (১) গৌড়;(২) বঙ্গ;(৩) পু;(৪) হরিকেল;(৫) সমতট;(৬) … Read more

সামাজিকীকরণ বলতে কী বোঝায়?

সামাজিকীকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশু ধীরে ধীরে সমাজের নিয়ম-কানুন, রীতিনীতি, মূল্যবোধ, বিশ্বাস এবং আচরণবিধি সম্পর্কে অবগত হয় এবং সেগুলোকে আত্মস্থ করে। এই প্রক্রিয়ার মাধ্যমেই একজন ব্যক্তি সমাজের একজন সক্রিয় ও দায়িত্বশীল সদস্য হিসেবে নিজেকে গড়ে তোলে। পরিবার, বিদ্যালয়, বন্ধুবান্ধব, কর্মক্ষেত্র এবং গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রভাবে ব্যক্তি সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে … Read more

error: Content is protected !!