কর্তব্য বলতে কী বোঝায়?

অধিকার ভোগ করতে গিয়ে মানুষকে যেসব দায়িত্ব পালন করতে হয় তাই কর্তব্য। কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কোনোকিছু করা বা না করার দায়িত্বকে বোঝায়। যেমন: আইন মেনে চলা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের সংহতি বিনষ্ট হয় এমন কোনো কিছু করা থেকে বিরত থাকা। অধ্যাপক লাস্কি বলেন, আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরের … Read more

সাইবার আক্রমণ বলতে কী বোঝায়?

সাইবার আক্রমণ বলতে বোঝায় হ্যাকার কর্তৃক যে কোনো ওয়েবসাইটে অবৈধ প্রবেশ। বর্তমান তথ্যপ্রযুক্তির জন্য সবচেয়ে ভীতিকর বিষয় হলো সাইবার হামলা। হ্যাকাররা যখন তখন যেকোনো সাইট আক্রমণ করে দখল করে নিচ্ছে বা প্রয়োজনীয় তথ্য হাতিয়ে নিয়ে তা মুছে দিচ্ছে। তারা ব্যাংক বিমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার তথ্য চুরি করে কোটি কোটি ডলারের ক্ষতি সাধন করছে। ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠায় … Read more

নৈতিকতা কী?

মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি তথা মূল্যবোধের ওপর ভিত্তি করে যেসব বিধিনিষেধের সৃষ্টি হয় সেগুলোর সমষ্টিই নৈতিকতা।

বাকস্বাধীনতা বলতে কী বোঝায়?

বাকস্বাধীনতা বলতে ব্যক্তির মতামত প্রকাশের স্বাধীনতাকে বোঝায়। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত হচ্ছে বাকস্বাধীনতা। কখনো কখনো স্বৈরাচারী সরকার সংবাদপত্র বা মিডিয়ার ওপর সীমাবদ্ধতা আরোপ করে বাকস্বাধীনতাকে রুদ্ধ করে দেয়। এতে জনগণ রাষ্ট্রের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে বুঝতে পারে না এবং নিজস্ব মতামত প্রকাশ করতে পারে না। তাই আইনের শাসন প্রতিষ্টার জন্য বাকস্বাধীনতা অপরিহার্য।

আইনের শাসন বলতে কী বোঝায়?

সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। আইনের শাসন বলতে মূলত বেঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকারের সংরক্ষক। সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা এর শর্ত। স্বাধীন নিরপেক্ষ এবং দুনীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ।

আইনগত স্বাধীনতা বলতে কী বোঝায়?

রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং অন্যান্য মাধ্যমে যেসব অধিকারকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে তাকে আইগত স্বাধীনতা বলে। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে আইনগত স্বাধীনতা বলা হয়। জরুরি অবস্থা ছাড়া রাষ্ট্র কর্তৃক এসব অধিকারকে সংরক্ষণ করা হয়। যেমন: রাষ্ট্র কর্তৃক ঘোষিত মৌলিক অধিকারসমূহ।

error: Content is protected !!