পৌরনীতি শব্দের উৎপত্তি

পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হলো Civics। ল্যাটিন শব্দ ‘Civis’ ও ‘Civitas’ হতে ইংরেজি Civics শব্দটির উৎপত্তি হয়েছে। এদের অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। সুতরাং উৎপত্তিগত দিক থেকে পৌরনীতি নাগরিক ও নগররাষ্ট্র সংক্রান্ত বিজ্ঞান। মূলগত অর্থে পৌরনীতি বলতে নগররাষ্ট্র এবং নাগরিকের আচরণ ও দায়িত্ব-কর্তব্য … Read more

পৌরনীতির বিষয়বস্তু কি?

আধুনিক যুগে পৌরনীতিকে রাষ্ট্রের নাগরিক, নাগরিকতা, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সংস্থার রূপ ও কার্যাদির পূর্ণাঙ্গ বিজ্ঞান হিসেবে চিহ্নিত করা হয়। কেননা নাগরিক হিসেবে মানুষের জীবন যতদূর বিস্তৃত পৌরনীতির বিষয়বস্তুও ততদূর প্রসারিত। নিম্নে পৌরনীতির বিষয়বস্তু আলোচনা করা হলো- নাগরিক অধিকার ও কর্তব্যঃ নাগরিকগণ রাষ্ট্র যে সব অধিকার ভোগ করে এবং রাষ্ট্র ও সমাজের প্রতি নাগরিকদের যে কর্তব্যবোধ … Read more

সিয়াল স্তর কাকে বলে?

ভূত্বকের উপরি অংশে লঘু গ্রানাইট আম্লিক শিলা গঠিত স্তরকে সিয়াল স্তর বলে। সিলিকন (Si), অ্যালুমিনিয়াম (Al) এই স্তরের প্রধান উপাদান বলে এর নাম হয়েছে সিয়াল (Sial)। সিয়ার স্তরটি মহাদেশের নিচে গড়ে 60 কি.মি গভীরতা পর্যন্ত বিস্তৃত। সিয়াল স্তরের আপেক্ষিক গুরুত্ব 2.7 – 2.9 গ্রাম/ঘন.সে.মি। সিয়াল মহাদেশীয় শিলার অন্তর্গত। কনরাড বিযুক্তি রেখার উপরে সিয়াল অবস্থিত।

পৌরনীতি কি ধরনের বিজ্ঞান

পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এই শাস্ত্র নাগরিকের অধিকার, কর্তব্য, মৌলিক প্রতিষ্ঠানাদি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানাদি নিয়ে আলোচনা করে। এছাড়া পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক এবং নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছু নিয়ে আলোচনা করে। পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ Civics। ল্যাটিন শব্দ ‘Civis’ ও ‘Civitas’ হতে ইংরেজি Civics শব্দটি উৎপত্তি লাভ করেছে। এদের অর্থ যথাক্রমে ‘নাগরিক’ … Read more

গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা কোনটি?

গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা হলো একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র হচ্ছে এমন এক শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে। এতে একটিমাত্র রাজনৈতিক দল থাকে। এ দলের নেতাই সরকার প্রধান। একনায়কের ইচ্ছা অনুযায়ী আইনপ্রণয়ন ও বিচারকাজ সম্পন্ন করা হয়। একজাতি, একদেশ, একনেতা, একনায়কতন্ত্রের আদর্শ। এতে মনে করা হয় সবকিছু রাষ্ট্রের জন্য এর বাইরে বা … Read more

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচারকার্য পরিচালনার সময় বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। স্বাধীন বিচার বিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগকে বোঝায়। গণতন্ত্রকে সুরক্ষা এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ খুব প্রয়োজন।

উপদল বলতে কী বোঝায়?

কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে। উপদল রাজনৈতিক দলের একটি খণ্ডিত রূপ। এর কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ।

error: Content is protected !!