পদার্থবিজ্ঞান
প্লবতা কি?
তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লবতা বলে।
অনুপ্রস্থ তরঙ্গ কী?
যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পাঙ্কের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।
পর্যায়কাল কাকে বলে?
যে সময়ে তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে পর্যায়কাল বলে।
বজ্রনাদ কী?
বজ্রপাতের সাথে যে শব্দ শোনা যায় তাকে বজ্রনাদ বলে।
শব্দোত্তর তরঙ্গ কী?
20,000 Hz এর চেয়ে বেশি কম্পাঙ্কবিশিষ্ট তরঙ্গকে শব্দোত্তর তরঙ্গ বলে।
দশা কী?
কোনো একটি তরঙ্গায়িত কণার যেকোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে তার দশা বলে।
পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি লিখ।
স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে তা-ই সময়ের (t) বর্গের সমানুপাতিক। অর্থাৎ h∞t2।