সমন্বিত বর্তনী কী?
সমন্বিত বর্তনী বা IC হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী সংযুক্ত থাকে।
সমন্বিত বর্তনী বা IC হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী সংযুক্ত থাকে।
মোজাইক পর্দার উপর ইলেকট্রনগান থেকে নির্গত রশ্মি বা ইলেকট্রন বীমের অগ্রপশ্চাৎ ও উপরে নিচে আসা যাওয়াকে স্ক্যানিং বলে।
কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে ছন্দিত গতি বলে।
শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে। স্বনকের বা উৎসের নিয়মিত পর্যাবৃত্ত কম্পনের ফলে সৃষ্ট শব্দকে সুরযুক্ত শব্দ বলে। গান গাওয়ার সময় স্বরযন্ত্র এবং সেতার, গিটার, বেহালা, তানপুরা, একতারা ইত্যাদি বাজানোর সময় তারগুলো নিয়মিত পর্যাবৃত্ত গতিতে কম্পিত হয় বলে … Read more
পরিমাপের সময় বিভিন্ন কারণে পরিমাপে ত্রুটি দেখা দিতে পারে। ব্যবহৃত যন্ত্রপাতির এবং পরীক্ষণের দক্ষতার উপর পরিমাপের নির্ভুলতা নির্ভর করে অর্থাৎ পরিমাপে ত্রুটির পরিমাণ কম হতে পারে। ধরা যাক, একটি মিটার স্কেল নেয়া হলো। স্কেলটিতে সেন্টিমিটার ও মিলিমিটারে দাগ কাটা আছে। এই মিটার স্কেলটির সাহায্যে একটি বইয়ের দৈর্ঘ্য মাপা হলে পরিমাপটি নির্ভুল ধরে নেয়া যেতে পারে। … Read more
যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুকে প্রত্যক্ষ সংস্পর্শে আসতে হয় না তাকে অস্পর্শ বল বলে। দুইটি কণার মধ্যবর্তী বল মহাকর্ষ বল। দু’টি আহিত বস্তুর মধ্যবর্তী বল তড়িৎ বল, একটি চুম্বক এক একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল বল চৌম্বক বল।
নির্দিষ্ট দিকে তরঙ্গ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গবেগ বলে।
কোনো আলোকরশ্মি যদি কোনো লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয় তাহলে সেই রশ্মি লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুকে লেন্সের আলোক কেন্দ্র বলে।