ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে?

1 m2 ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 K বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তবে ঐ পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগ বলে।

আয়তন প্রসারণ সহগ কাকে বলে?

1 m3 আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 K বৃদ্ধি করলে বস্তুটিকে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ঐ পদার্থের আয়তন প্রসারণ সহগ বলে। অথবা স্থির চাপে 0°C তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিজনিত কারণে ঐ গ্যাসের প্রতি একক আয়তনে যে প্রসারণ ঘটে তাকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বলে।

তড়িতের সিস্টেম লস কাকে বলে?

বিদ্যুৎ সরবরাহ লাইনের অভ্যন্তরীণ রোধের কারণে বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে অপচয় হয়, তাকে তড়িতের সিস্টেম লস বলে।

গলনের সুপ্ততাপ কাকে বলে?

গলনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে কোনো পদার্থকে কঠিন থেকে তরলে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে গলনের সুপ্ত তাপ বলে। আমরা জানি, তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তাপমাত্রা যখন গলনাঙ্কে পৌঁছায় তখন সম্পূর্ণ পদার্থ তরলে রূপান্তরিত হওয়া পর্যন্ত তাপমাত্রার আর পরিবর্তন হয় না। এখানে যে পরিমাণ তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তর করল তাই গলনের সুপ্ততাপ।

error: Content is protected !!