পদার্থবিজ্ঞান কাকে বলে?

বিশ্ব প্রকৃতিতে যা কোন স্থান দখল করে এবং বল প্রয়োগ করে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। আর বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং এদের প্রকৃতি ও শক্তি সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে পদার্থবিজ্ঞান বলা হয়। বিভিন্ন প্রকার পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষনের মাধ্যমে বস্তু ও শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন এবং পরিমাণগতভাবে ফলাফল প্রকাশ করাই হচ্ছে পদার্থবিজ্ঞানের … Read more

পদার্থবিজ্ঞানের পরিসর বর্ণনা কর।

পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, শুধু তাই নয় বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে তাই খুব স্বাভাবিক ভাবেই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়। শুধু তাই নয়, পদার্থবিজ্ঞানের নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে … Read more

স্থিতি ও গতি কাকে বলে?

সময়ের পরির্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তা হলে বস্তুটিকে বলা হয় গতিশীল। আর বস্তুর এ অবস্থাকে বলা হয় গতি। বিপরীতভাবে বস্তুট যদি সময়ের সাথে স্থান পরিবর্তন না করে তা হলে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুটি স্থির। আর বস্তুর এই অবস্থাই হচ্ছে স্থিতি।বিশ্বে একেবারে স্থিতিশল বলে কোনো বস্তু নাই কারণ বিশ্ব নিজেই গতিশীল, পৃথিবী, … Read more

সরল রৈখিক গতি কাকে বলে?

মসৃণ মেঝের উপর গড়িয়ে দেওয়া মার্বেলের গতি, উপর থেকে ছেড়ে দেওয়া বস্তুর পৃথিবীর আকর্ষণে মাটিতে পড়ার গতি – রৈখিক গতি। অর্থাৎ যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলে তখন বস্তুর ঐ গতিকে সরল রৈখিক গতি বলে।

বক্র রৈখিক গতি কাকে বলে?

আঁকাবাঁকা পথে হেটে যাওয়া, সাইকেলের গতি, রিক্সার গতি, মোটর গাড়ির গতি ইত্যাদি বক্র রৈখিক গতি। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর গতিপথ যদি বাঁকা হয়, বক্র রেখা বরাবর হয় তখন বস্তুটির গতিকে বক্র রৈখিক গতি বলে।

পর্যায় গতি কাকে বলে?

কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে, এটি এর গতি পথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তা হলে সেই গতিকে পর্যায় গতি বলে। যেমন- বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, গ্রামফোন রেকর্ডের গতি ইত্যাদি। আবার ঘড়ির পেন্ডুলামের গতি, দোলকের দোলন গতি, ইঞ্জিনের মধ্যে পিস্টনের সামনে পেছনের গতিও … Read more

error: Content is protected !!