গতি কি?

সময়ের সাথে বস্তুর অবস্থান পরির্বন ঘটাকে গতি বলে। অথবা, কোনো বস্তুর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি সময় এবং প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থান পরিবর্তন করে তাহলে বস্তুর এই অবস্থাকে গতি বলে।

বেশি মসৃণ বা অমসৃণ কাগজে লিখা কঠিন কেন?

বেশি মসৃণ কাগজে লেখার সময় কাগজের ঘর্ষণ বল খুবই কম হয়, ফলে কলম পিছলিয়ে যেতে পারে। আবার বেশি অমসৃণ কাগজে লেখার সময় কাগজের ঘর্ষণ বল বেশি হয় ফলে দ্রুত লেখা সম্ভব হয় না। এজন্য বেশি মসৃণ বা অমসৃণ কাগজে লিখা বেশ কঠিন।

শক্তির সংরক্ষণশীলতা নীতি কি?

শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ হতে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।

ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়?

দুটি তলের অমসৃণতার দরুণ ঘর্ষণ বল উৎপন্ন হয়। একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শ থেকে একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির একটি বাধার উৎপত্তি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে। আর এই বাধাদানকারী বলকে ঘর্ষণ বল বলে। দুটি তলের অনিয়মিত প্রকৃতির কারণে ঘর্ষণ বল উৎপন্ন হয়। যখন … Read more

বস্তুর আকারের উপর বলের প্রভাব ব্যাখ্যা কর।

আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে বলের ক্রিয়ায় বস্তুর আকারের পরিবর্তন হয়। একটি খালি প্লাস্টিকের পানির বোতল চেপে ধরলে বোতলের আকারের পরিবর্তন হয়। আবার যখন কোনো রাবার ব্যান্ডকে টেনে প্রসারিত করা হয়, তখন এটি সরু হয়ে যায় অর্থাৎ এর আকারের পরিবর্তন হয়। কখনো কখনো বলের ক্রিয়ায় বস্তুর এই আকার পরিবর্তন ক্ষণস্থায়ী হয়।  আবার কখনো … Read more

পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন?

আমরা জানি, ওজন = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ যেহেতু পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য, সেহেতু পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য।

পিছলানো ঘর্ষণ কাকে বলে?

যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেঁষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বলে।

গতির উপর ঘর্ষণের প্রভাব

একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বল বলে। ঘর্ষণ বস্তুর গতিকে বাধা দেয়। এটি গতিশীল বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। ফলে বস্তুর বেগ ক্রমান্বয়ে হ্রাস পায়। ঘর্ষণ স্থির বস্তুকে গতিশীল … Read more

error: Content is protected !!