রেডিও আইসোটোপ কী?

কোনো কোনো পদার্থের স্বাভাবিক পরমাণু তেজষ্ক্রিয় না হলে এদের আইসোটোপসমূহ তেজষ্ক্রিয় পদার্থরূপে আচরণ করতে পারে। এ সকল আইসোটোপকে রেডিও আইসোটোপ বলে। যেমন- ফরফরাস-32 ।

গড় আয়ুষ্কাল কাকে বলে?

কোনো নমুনায় প্রত্যেকটি পরমাণুর পৃথক পৃথক আয়ুর যোগফলকে পরমাণুর প্রাথমিক সংখ্যা দ্বারা ভাগ করলে ঐ তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু পাওয়া যাবে।

চৌম্বক ক্রিয়া কি?

কোন পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ঐ তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এ ঘটনাকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। ১৮১৯ খ্রিস্টাব্দে ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড (Hans Christian Oerested) তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন।

নিউক্লিয় ফিশন কী?

যে প্রক্রিয়ায় একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস বিশ্লিষ্ট হয়ে প্রায় সমান ভরের দুইটি নিউক্লিয়াস তৈরি করে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বলে।

error: Content is protected !!