হাইগেনের নীতি
হাইগেনের নীতিটি হলো, তরঙ্গমুখের প্রতিটি বিন্দুকে নতুন গোলকীয় তরঙ্গের উৎস হিসেবে গণ্য করা যায়।
হাইগেনের নীতিটি হলো, তরঙ্গমুখের প্রতিটি বিন্দুকে নতুন গোলকীয় তরঙ্গের উৎস হিসেবে গণ্য করা যায়।
সিলিং এ রক্ষিত বৈদ্যুতিক পাখা ঘড়ির কাঁটার দিকে ঘুরালে বাতাস ফ্যানের নিচে বসা ব্যক্তি পায়। কারণ এক্ষেত্রে ডানহাতি স্ক্রু নিয়ম প্রযোজ্য হয়। এ নিয়মকানুসারে দুটি ভেক্টরের সমতলে একটি ডানহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে ভেক্টরের দিক। বৈদ্যুতিক পাখার ক্ষেত্রেও অনুরূপ ঘটে থাকে।
সম্পৃক্ত বাষ্পচাপ ও অসম্পৃক্ত বাষ্পচাপের মধ্যে পার্থক্য নিম্নে উল্লেখ করা হলোঃ নং সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ ১ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে বাষ্পের পরিমাণ সর্বাধিক থাকলে তা যে সর্বাধিক চাপ দেয়, তাই সম্পৃক্ত বাষ্পচাপ। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের বাষ্পের পরিমাণ সর্বাধিকের চেয়ে কিছু কম থাকলে তা যে চাপ দেয় তা অসম্পৃক্ত বাষ্পচাপ। ২ এটি আবদ্ধ … Read more
অনুভূমিক রাস্তায় গাড়ি বাঁক নিলে রাস্তা ও গাড়ির চাকার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল চাকার ক্ষতি করে। এই শক্তি কমাবার জন্য এবং গাড়ি ছিটকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রোধ করার জন্য প্রতিটি বাঁকে রাস্তার বাইরের দিকে ভেতর দিক অপেক্ষা উঁচু করা হয়। এ কারণে, রেললাইনের পাতগুলো প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য একটি পাত অপর অপেক্ষা … Read more
কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তনকালের সমান হলে ঐ উপগ্রহকে ভূস্থির উপগ্রহ বলে।
পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ g এর মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়।
নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে বেগের নতি একক রাখতে প্রবাহী স্তরের একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে ঐ প্রবাহীর সান্দ্রতা সহগ বলে।
কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা, ভাব বা ধারণা তাকে তত্ত্ব বলে।