সিলিং ফ্যানের বাতাস শরীরে লাগে কেন?

সিলিং এ রক্ষিত বৈদ্যুতিক পাখা ঘড়ির কাঁটার দিকে ঘুরালে বাতাস ফ্যানের নিচে বসা ব্যক্তি পায়। কারণ এক্ষেত্রে ডানহাতি স্ক্রু নিয়ম প্রযোজ্য হয়। এ নিয়মকানুসারে দুটি ভেক্টরের সমতলে একটি ডানহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে ভেক্টরের দিক। বৈদ্যুতিক পাখার ক্ষেত্রেও অনুরূপ ঘটে থাকে।

সম্পৃক্ত বাষ্পচাপ ও অসম্পৃক্ত বাষ্পচাপের মধ্যে পার্থক্য

সম্পৃক্ত বাষ্পচাপ ও অসম্পৃক্ত বাষ্পচাপের মধ্যে পার্থক্য নিম্নে উল্লেখ করা হলোঃ নং সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ  ১ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে বাষ্পের পরিমাণ সর্বাধিক থাকলে তা যে সর্বাধিক চাপ দেয়, তাই সম্পৃক্ত বাষ্পচাপ। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের বাষ্পের পরিমাণ সর্বাধিকের চেয়ে কিছু কম থাকলে তা যে চাপ দেয় তা অসম্পৃক্ত বাষ্পচাপ।  ২ এটি আবদ্ধ … Read more

রেললাইনের একটি পাত অপর পাত অপেক্ষা বাঁকা স্থানে কিছুটা নিচু করে রাখা হয় কেন?

অনুভূমিক রাস্তায় গাড়ি বাঁক নিলে রাস্তা ও গাড়ির চাকার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল চাকার ক্ষতি করে। এই শক্তি কমাবার জন্য এবং গাড়ি ছিটকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রোধ করার জন্য প্রতিটি বাঁকে রাস্তার বাইরের দিকে ভেতর দিক অপেক্ষা উঁচু করা হয়। এ কারণে, রেললাইনের পাতগুলো প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য একটি পাত অপর অপেক্ষা … Read more

পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন?

পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ g এর মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়।

সান্দ্রতা সহগ এর সংজ্ঞা

নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে বেগের নতি একক রাখতে প্রবাহী স্তরের একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে ঐ প্রবাহীর সান্দ্রতা সহগ বলে।

লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন?

একটি লন রোলারকে ঠেলার সময় প্রযুক্ত বলের উলম্ব উপাংশ নিচের দিকে ক্রিয়া করে। ফলে রোলারটি প্রকৃত ওজনের চেয়ে ভারী মনে হয়। অন্যদিকে রোলারটিকে টানার সময় এর উপর প্রযুক্ত বলের উলম্ব উপাংশ উপরের দিকে হওয়ায় এটি রোলারের ওজন কমিয়ে দেয়। ফলে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ হয়।

error: Content is protected !!