পোস্ট অফিস বক্স

যে রোধ বাক্সের রোধগুলোকে হুইটস্টোন ব্রীজের তিনটি বাহু হিসেবে বিবেচনা করে এর সাহায্যে হুইটস্টোন ব্রীজের নীতি ব্যবহার করে, কোনো অজানা রোধ নির্ণয় করা যায়, তাকে পোস্ট অফিস বক্স বলে।

এক টেসলা কী?

কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে এক কুলম্ব ধনাত্মক চার্জ প্রতি সেকেন্ডে এক মিটার বেগে গতিশীল হলে যদি এর ওপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান এক নিউটন হয়, তবে ঐ চৌম্বক ক্ষেত্রের মান এক টেসলা।

তুল্য রোধ কি?

সমবায়ের রোধগুলোর পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করলে যদি বর্তনীতে প্রবাহমাত্রা ও বিভব পার্থক্য একই থাকে তবে ঐ রোধকে সমবায়ের তুল্য রোধ বলে।

সমান্তরাল সমবায় কাকে বলে?

যদি কতগুলো রোধের একপ্রান্তসমূহ কোনো এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর কোনো এক বিন্দুতে সংযুক্ত থাকে, তবে রোধের ঐ সমবায়কে সমান্তরাল সমবায় বলে।

শ্রেণি সমবায় কাকে বলে?

কতগুলো রোধকে যদি এমনভাবে যুক্ত করা হয় যেন প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এবং এভাবে অবশিষ্ট রোধগুলো সংযুক্ত থাকে, তবে এ জাতীয় সমবায়কে শ্রেণি সমবায় বলে।

হল ক্রিয়া কী?

ফলক বা পাত আকৃতির পরিবাহীর মধ্যে দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হলে এবং বৈধ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র বিরাজ করলে এর প্রস্থ বরাবর দুই প্রান্তের মধ্যে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এ ঘটনাকে ‘হল ক্রিয়া’ বলে।

error: Content is protected !!