অপবস্তু কি?

অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বৃদ্ধি করতে এর মধ্যে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল যুক্ত করা হয়। এই ধরনের পদার্থকে অপবস্তু বলে।

অ্যামিটারের পাল্লা কিভাবে বৃদ্ধি করা যায়?

যে যন্ত্রের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় তাকে অ্যামিটার বলে। একটি অ্যামিটার সর্বাধিক যে পরিমাণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে তাকে তার পাল্লা বলে। অ্যামিটারের সাথে সান্ট যুক্ত করে একটি অল্প পাল্লার অ্যামিটারকে সহজেই বেশি পাল্লার অ্যামিটারে পরিণত করা যায়। কোনো অ্যামিটার সর্বোচ্চ যে তড়িৎ প্রবাহ মাপতে পারে তার n … Read more

নিরাপত্তা ফিউজ ব্যবহার করা হয় কেন?

তড়িৎ বর্তনীতে সাধারণত তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর তারই বেশি ব্যবহৃত হয়। এদের একটি নির্দিষ্ট গলনাঙ্ক আছে। ফলে শর্ট-সার্কিট বা অন্যান্য কারণে বর্তনীতে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেলে তারের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং এটি তার গলনাঙ্কে পৌঁছে গিয়ে ভয়ঙ্কর বিপদ ঘটাতে পারে। এক্ষেত্রে গৃহ বা কলকারখানার যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, এমনকি অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনাও ঘটে থাকে। তাই … Read more

গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হওয়ার শর্ত কি?

গ্যালভানোমিটার দ্বারা কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা যায়। এর জন্যে একে বর্তনীতে যুক্ত করা হয়। যদি গ্যালভানোমিটারে দুই বিন্দুর বিভব সমান হয় তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না ফলে গ্যালভানোমিটারের কাঁটারও কোনো বিক্ষেপ ঘটে না তখন গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য হয়।

কার্শফের সূত্র

জটিল বর্তনীতে রোধ ও প্রবাহমাত্রা পরিমাপের জন্য কার্শফের সূত্র প্রয়োগ করা হয়। ১ম সূত্র বা জংশন উপপাদ্যঃবর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। অর্থাৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুর দিকে ধাবিত প্রবাহসমূহের যোগফল ঐ বিন্দু থেকে বের হয়ে যাওয়া প্রবাহসমূহের যোগফলের সমান। ২য় সূত্র বা লুপ উপপাদ্যঃকোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং তাদের … Read more

শান্ট কি?

অধিক পরিমাণ তড়িৎ প্রবাহের দ্বারা যাতে গ্যালভানোমিটার নষ্ট হতে না পারে সেজন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে যে স্বল্পমানের রোধ সংযুক্ত করা হয় তা হলো সান্ট।

error: Content is protected !!