বায়োট – স্যাভার্ট সূত্রটি কি?

বিয়োঁ-স্যাভার সূত্রঃনিদিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষদ্র দৈর্ঘ্যের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এর আশ-পাশের কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহীর মধ্যবিন্দু ও ঐ বিন্দুর সংযোজক সরলরেখা পরিবাহীর মধ্যবিন্দুতে স্পর্শকের সাথে যে কোণ উৎপন্ন করে তার sine এর সমানুপাতিক এবং পরিবাহীর মধ্যবিন্দু হতে ঐ বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।

টেসলা কাকে বলে?

চৌম্বক ক্ষেত্রের কোনো অবস্থানে একক বেগে কোনো একক চার্জের ধনাত্মক কণা চৌম্বক ক্ষেত্রের (B) লম্বদিকে গতিশীল হওয়ায় ঐ কণাটি যদি একক মানের চৌম্বক বল অনুভব করে, তাহলে ঐ অবস্থানের চৌম্বক ক্ষেত্রের মানকে টেসলা বলে।

চৌম্বক গ্রহীতা কী?

চৌম্বক ক্ষেত্রে স্থাপিত কোনো চৌম্বক পদার্থের চুম্বকন মাত্রা এবং আবেগ সৃষ্টিকারী চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের অনুপাতকে ঐ চৌম্বক পদার্থের চৌম্বক গ্রহিতা বলা হয়।

চৌম্বক ফ্লাক্স কি?

কোনো তলের ক্ষেত্রফল এবং ঐ তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে ঐ তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। একে  φ  দ্বারা প্রকাশ করা হয়।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কাকে বলে?

কোনো পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে।

চৌম্বক হিসটেরিসিস কী?

বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে প্রয়োগে কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে বাহ্যিক ক্ষেত্রটি অপসারণ করলেও চুম্বকটি সম্পূর্ণরূপে বিচুম্বকিত হয় না, অর্থাৎ বিচুম্বকায়িত হতে শৈথিল্য দেখায়। এ ঘটনাকে হিসটেরেসিস বলে।

error: Content is protected !!