প্রমাণ তীব্রতা কী?
শব্দের ক্ষেত্রে 1000 Hz কম্পাঙ্কে 10-12 Wm-2 মানের তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলে।
শব্দের ক্ষেত্রে 1000 Hz কম্পাঙ্কে 10-12 Wm-2 মানের তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলে।
যে তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গবেগের দিক এবং মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক পরস্পর লম্ব, তাকে আড় তরঙ্গ বলে।
কোনো বস্তুর ওপর বাইরে হতে কোনো পর্যাবৃত্ত বল প্রয়োগ করা হলে এটি প্রথমত কিছুক্ষণ অনিয়মিত ভাবে কম্পিত হয়, পরবর্তীতে ঐ পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে কাঁপতে বাধ্য হয়। এরূপ কম্পনকে পরবশ কম্পন বলে। অথবা, কোনো কম্পনরত বস্তুকে অন্য একটি কম্পনক্ষম বস্তুর নিকট আনলে দ্বিতীয় বস্তুটিতে কম্পন শুরু হয়। একে পরবশ কম্পন বা আরোপিত কম্পন বলে।
কোনো তরঙ্গের যে রেখা বা তল বরাবর সবগুলো কণা সমদশাসম্পন্ন তাকে ঐ তরঙ্গের তরঙ্গ মুখ বলে।
কোনো শব্দের তীব্রতা ও প্রমাণ তীব্রতার অনুপাতের লাগরিদমকে ঐ শব্দের তীব্রতা বলে।
দশা ইংরেজি phase। যা দ্বারা তরঙ্গস্থ সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার অবস্থান, বেগ ও ত্বরণ ইত্যাদি বুঝা যায় তাকে ঐ কণার দশা বলে। অর্থাৎ দশা বলতে কম্পমান বস্তুর বিশেষ অবস্থা বোঝায়।
মূল সুরের গুণিতক কম্পাঙ্ক বিশিষ্ট সুরগুলোকে হারমোনিক বলে।
প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতাসম্পন্ন কোনো তরঙ্গের তীব্রতা লেভেলকে 1 বেল (B) বলে। এক বেলের এক দশমাংশকে এক ডেসিবেল বলে।