আর্দ্রতামিতি কী?
পদার্থবিজ্ঞানের যে শাখায় বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করা হয় তাকে আর্দ্রতামিতি বলে।
পদার্থবিজ্ঞানের যে শাখায় বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করা হয় তাকে আর্দ্রতামিতি বলে।
যদি কয়েকটি শব্দ একের পর এক উচ্চারিত হয়ে একটি সুরযুক্ত শব্দের সৃষ্টি করে তবে তাকে মেলডি বলে।
যখন কোনো মাধ্যমের কোনো বিন্দুতে একই সঙ্গে দুইটি তরঙ্গ আপতিত হয় তখন প্রত্যেক তরঙ্গের প্রভাবে সাম্যাবস্থা থেকে মাধ্যমে কণার সরণ হয়।এ কণার লব্ধি সরণ প্রত্যেক তরঙ্গের জন্য কণার সরণের ভেক্টর সমষ্টির সমান। এটিই তরঙ্গের উপরিপাতন নীতি। অথবা, যখন দুই বা ততোধিক তরঙ্গ একই মাধ্যমের ভিতর দিয়ে একসঙ্গে অগ্রসর হতে থাকে, তখন প্রতিটি তরঙ্গ স্বাধীনভাবে বিস্তার … Read more
কোনো উৎস থেকে উৎপন্ন শব্দে যদি একটি মাত্র কম্পাঙ্ক থাকে তাহলে সেই শব্দকে সুর বলে।
যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং সর্বদা ঐ বিন্দু অভিমুখী হয়, তাহলে বস্তুর এই গতিকে বলা হয় সরল দোলন গতি।
কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক আর তার ওপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক সমান হলে বস্তুটি সর্বোচ্চ বিস্তার সহকারে কম্পিত হতে থাকে। এই ধরনের কম্পনকে অনুনাদ বলে।
যখন দুই বা ততোধিক তরঙ্গ একই সাথে অগ্রসর হতে থাকে তখন একটি তরঙ্গ অপরটি দ্বারা প্রভাবিত হয় না। বরং মাধ্যমের কণাগুলোর উপরে যুগপৎ ক্রিয়াশীল হয়। একে তরঙ্গের উপরিপাতন বলে।
যখন কোনো বিস্তৃত মাধ্যমে তরঙ্গ সৃষ্টি করা হয় তখন তা ক্রমাগত সামনের দিকে অগ্রসর হতে থাকে। একে অগ্রগামী তরঙ্গ বলে।