পরম আর্দ্রতা কাকে বলে?

কোনো স্থানের বাতাসে প্রতি ঘনমিটারে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে ঐ স্থানের পরম আর্দ্রতা বলে। অন্যভাবে, নির্দিষ্ট আয়তনের বায়ুতে নির্দিষ্ট সময়ে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ঐ অঞ্চলের পরম আর্দ্রতা বলা হয়। পরম আর্দ্রতা 0.003 kgm-3 বলতে বুঝায়, প্রতি ঘনমিটার বায়ুতে 0.003 kg জলীয় বাষ্প আছে। 

গ্যাসের চাপীয় সূত্রটি বিবৃত কর।

স্থির আয়তনে যেকোনো গ্যাসের নির্দিষ্ট ভরের চাপ 0°C থেকে প্রতি ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C তাপমাত্রার চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।

error: Content is protected !!