এক ইলেকট্রন ভোল্ট কাকে বলে?

একটি ইলেকট্রনকে এক ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করতে যে কাজ করতে হয় তাকে এক ইলেকট্রন ভোল্ট বলে। একটি বিন্দু থেকে 1 V বিভব পার্থক্যের জন্য অন্য একটি বিন্দুতে একটি ইলেকট্রনকে সরাতে যে কাজ করতে হয় তাই এক ইলেকট্রন ভোল্ট। 1 eV = একটি ইলেকট্রনের আধান × 1 ভোল্ট         = 1.6×10-19 C × 1 V     … Read more

জেনার ভোল্টেজ কাকে বলে?

p-n জাংশনে বিমুখী ঝোঁকে ভোল্টেজ বাড়াতে থাকলে শেষে এক সময় হঠাৎ করে বিপুল পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়। যেন মনে হয় p-n জংশনের বিভব বাধা একেবারে বিলুপ্ত হয়ে গেছে। বিমুখী ঝোঁকের ক্ষেত্রে যে ভোল্টেজের জন্য এরূপ ঘটে তাকে জেনার ভোল্টেজ বা জেনার বিভব (Zener Voltage) বলে।

মহাকর্ষ বল কাকে বলে? মহাকর্ষ বল এর ইতিহাস | মহাকর্ষ বলের বৈশিষ্ট্য

মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যবর্তী আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে।যেকোনো ভরের বস্তুদ্বয় একে অপরকে যে বলে আকর্ষণ করে তা হলো মহাকর্ষ।প্রকৃতির চারটি মৌলিক বলের একটি হলো মহাকর্ষ বল। স্যার আইজাক নিউটন ১৬৮৭ খ্রিস্টাব্দে তার ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে এ বিষয়ে ধারণা প্রদান করেন। বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম মহাকর্ষ বলের গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন। … Read more

নিষিদ্ধ শক্তি ব্যান্ড কাকে বলে?

পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের বা যেকোনো দুটি ব্যান্ডের মধ্যবর্তী অঞ্চল যেখানে ইলেকট্রন থাকতে পারে না, শক্তিস্তরের এ ব্যবধানকে নিষিদ্ধ শক্তি ব্যান্ড বলে। সাধারণত যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের কোনো শক্তি স্তর বিদ্যমান থাকে না। এজন্য এ স্থানকে নিষিদ্ধ ব্যান্ড বলে। শক্তিস্তর রৈখিক চিত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির অংশকে নিষিদ্ধ … Read more

যোজন ব্যান্ড কাকে বলে?

পরমাণুর যোজন ইলেকট্রনগুলো যে শক্তির পাল্লার মধ্যে অবস্থান করে তাকে যোজন ব্যান্ড বলে।পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। কঠিন বস্তুতে পরমাণুর যোজন ইলেকট্রনগুলোর শক্তির পাল্টা বা ব্যান্ডকে যোজন ব্যান্ড বলে। একটি সাধারণ পরমাণুর দূরতম কক্ষপথের যোজন ব্যান্ডের ইলেকট্রনের শক্তি সবচেয়ে বেশি, কিন্তু এদের বন্ধনশক্তি সবচেয়ে কম। যোজন ব্যান্ড কখনও ইলেকট্রন শূন্য থাকে … Read more

ট্রানজিস্টর কাকে বলে? ট্রানজিস্টরের প্রকারভেদ | ট্রানজিস্টরের ব্যবহার | ট্রানজিস্টরের কাজ

ট্রানজিস্টর কাকে বলে? দুটি একই ধরনের অর্ধপরিবাহীর মধ্যস্থলে এদের বিপরীত ধরনের অর্ধপরিবাহী বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে যুক্ত করে যে যন্ত্র বা কৌশল তৈরি করা হয় তাকে ট্রানজিস্টর বলে। ট্রানজিস্টর হলো ইলেকট্রনিক্সের সুইচ যার একপ্রান্তে কারেন্ট প্রবাহ করলে অপর প্রান্তে তা বর্ধিত আকারে পাওয়া যায়। যে ডিভাইস দিয়ে ইলেকট্রনিক্স সার্কিটের কারেন্ট নিয়ন্ত্রণ করা অর্থাৎ সার্কিটের কোথায় … Read more

উল্কা কাকে বলে? উল্কা কি নক্ষত্র? উল্কা কেন জ্বলে ওঠে?

উল্কা কাকে বলে? অনেক সময় আকাশে ছোট আগুনের গোলা ছুটে যেতে দেখা যায়। মনে হয় যেন একটি তারা একস্থান থেকে অন্যস্থানে যাচ্ছে। এরা আসলে নক্ষত্র বা তারা নয়। এদের বলা হয় উল্কা। অতিক্ষুদ্র গ্রহগত শিলা খণ্ড যখন পৃথিবীর কাছাকাছি এসে গেলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে প্রবল বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে বায়ুর সাথে সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে জ্বলে … Read more

নেবুলা বা নীহারিকা কাকে বলে?

জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা নক্ষত্রের জন্ম মহাকাশে ভাসমান বিশাল বিশাল গ্যাস পিণ্ড থেকে। এই গ্যাস পিণ্ডগুলোকে বলা হয় নীহারিকা বা নেবুলা।

error: Content is protected !!