তাপগতিবিদ্যার ক্লসিয়াসের সূত্রটি বিবৃত কর।

ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রদান করেন। সূত্রটি হলো – বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়।

রূদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে সংনমিত করলে এর তাপমাত্রা বৃদ্ধি পায় এর কারণ কী?

রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংনমিত করলে তাপমাত্রা বেড়ে যায় এবং প্রসারিত করলে তাপমাত্রা কমে যায়। অর্থাৎ রূদ্ধতাপীয় গ্যাস কোনো তাপ গ্রহন বা বর্জন না করলেও গ্যাসের অন্তঃস্থ শক্তি স্থির থাকে না। যখন গ্যাসকে সংনমিত করা হয়, গ্যাসের ওপর কাজ সম্পাদিত হয়। এতে গ্যাসের শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ গ্যাসের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি ঘটে। কারণ এ ক্ষেত্রে গ্যাস … Read more

তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লিখ

যখনই কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয় তখন সেই তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। ইহাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র।

তাপ সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হয় কিন্তু রেফ্রিজারেটরে এর বিপরীত ক্রিয়া ঘটে কি?

তাপ স্বাভাবিক অবস্থায় (সাধারণত) উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হয়। বাইরের এজেন্ট দ্বারা এক্ষেত্রে কাজ করার প্রয়োজন হয় না। তবে তাপকে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে স্থানান্তর করা সম্ভব। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে, এক্ষেত্রে বাইরের এজেন্টকে কাজ করতে হবে। রেফ্রিজারেটরে এমনটিই ঘটে। ফ্রিজের ভেতরের খাবারের তাপমাত্রা কম থাকে এবং … Read more

অভ্যন্তরীণ শক্তি কী?

বস্তু বা সিস্টেমের মধ্যস্থ অণু বা পরমাণুসমূহের গতিশক্তি এবং তাদের মধ্যে ক্রিয়াশীল আন্তঃআণবিক বলের জন্য উদ্ভূত শক্তি যা প্রত্যেক বস্তু বা সিস্টেমের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এবং প্রয়োজনমত অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে তাকে অভ্যন্তরীণ শক্তি বলে।

রূদ্ধতাপীয় প্রক্রিয়া কী?

যে প্র্রক্রিয়ায় কোনো সিস্টেমে তাপ অবরুদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে প্রবেশ করতে পারে না, অথবা, ভিতর থেকে কোনো তাপ সিস্টেমের বাইরে বের হতে পারে না, এই ধরনের প্রক্রিয়াই রূদ্ধতাপীয় প্রক্রিয়া।

কার্নো ইঞ্জিন কাকে বলে? আদর্শ কার্নো ইঞ্জিনের বৈশিষ্ট্য

কার্নো ইঞ্জিন কাকে বলে? ফরাসী প্রকৌশলী সাদি কার্নো তাত্ত্বিকভাবে সকল দোষত্রুটি মুক্ত একটি আদর্শ প্রত্যাগামী ইঞ্জিনের কল্পনা করেন। এ কল্পিত আদর্শ ইঞ্জিনকে কার্নোর ইঞ্জিন বলা হয়। আদর্শ কার্নো ইঞ্জিনের বৈশিষ্ট্য কার্নোর আদর্শ ইঞ্জিনের বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো:

error: Content is protected !!