মেয়ারের প্রকল্পটি বিবৃত কর।

কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র এর তাপমাত্রার ওপর নির্ভর করে এর চাপ বা আয়তনের ওপর নির্ভর করে না – একে মেয়ারের প্রকল্প বলে।

স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ কী?

স্থির আয়তনে 1 মোল ভরের কোনো গ্যাসের তাপমাত্রা একক (1 K) বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে স্থির আয়তনে ঐ গ্যাসের আপেক্ষিক তাপ বলে। একে Cv দ্বারা প্রকাশ করা হয়।

বস্তুর অন্তঃস্থ শক্তি ব্যাখ্যা কর।

প্রত্যেক বস্তুর মধ্যে একটা সহজাত শক্তি নিহিত থাকে, যা কাজ সম্পাদন করতে পারে এবং যার জন্য বস্তু শক্তিতে রূপান্তরিত হতে পারে। বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি ও আবর্তন গতি এবং তাদের মধ্যকার পারস্পরিক বলের কারণে উদ্ভূত এই শক্তিকেই অন্তঃস্থ শক্তি বলে। কোনো বস্তুর অন্তঃস্থ শক্তির চেয়ে অন্তঃস্থ শক্তির পরিবর্তন … Read more

রূদ্ধতাপীয় রেখা ও সমোষ্ণ রেখার মধ্যে কোনটি বেশি খাড়া?

রূদ্ধতাপীয় রেখা ও সমোষ্ণ রেখার মধ্যে রূদ্ধতাপীয় রেখাটি বেশি খাড়া। আমরা জানি, একটি রেখা কত খাড়া সেটি বোঝা যায় রেখাটির ঢাল তথা অনুভূমিক অক্ষের সাথে উৎপন্ন কোণ দ্বারা। যে রেখা যত বেশি খাড়া তার ঢাল তত বেশি। PV লেখচিত্রের কোনো বিন্দুতে ঢাল পরিমাপ করা হয় ঐ বিন্দুতে অঙ্কিত স্পর্শক Y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন … Read more

বরফ জমা হ্রদের উপরিতলে হাঁটা অসুবিধাজনক কেন?

বরফ জমা হ্রদের উপরিতলে হাঁটার সময় বরফ ব্যক্তির শরীর থেকে সুপ্ততাপ গ্রহণ করে গলতে থাকে। ফলে বরফের পুরুত্ব কমে যায় এবং বরফে ফাটল সৃষ্টি হবার সম্ভাবনা থাকে। তাই বরফ জমা হ্রদে হাঁটা অসুবিধাজনক।

তাপীয় সমতা কি?

একাধিক বস্তু তাপীয়ভাবে সংযুক্ত থাকলে এবং এদের মধ্যে তাপের কোনো আদান-প্রদান না ঘটলে বস্তুগুলি তাপীয় সমতায় আছে ধরা হয়। অথবা, যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা কাজগুলোর মধ্যে তাপের আদান-প্রদান ঘটে না তাকে তাপীয় সমতা বলে।

পানির ত্রৈধবিন্দু কি?

যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে পানির ত্রৈধবিন্দু বলে। যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। অন্য কথায়, যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিনটি অবস্থানেই অর্থাৎ বরফ, পানি এবং জলীয় বাষ্পরূপে সহ অবস্থান করে … Read more

অন্তঃস্থ শক্তি কাকে বলে?

কোনো সিস্টেমের বিভব শক্তি ও গতি শক্তি ব্যতিত শক্তির আরো একটি অংশ আছে যার বিনিময়ে সিস্টেম বাহ্যিক শক্তি সরবরাহ ছাড়া কাজ করতে পারে, তাকে সিস্টেমে অন্তঃস্থ শক্তি বলে। তাপগতিবিদ্যার দৃষ্টিতে অন্তঃস্থ শক্তি সিস্টেমের একটি ধর্ম।

error: Content is protected !!