শব্দের তীব্রতা কাকে বলে?

শব্দের তীব্রতা হল শব্দতরঙ্গ যে দিকে সঞ্চারিত হচ্ছে, তার সাথে লম্বভাবে প্রতি একক সময়ে প্রতি একক ক্ষেত্রফল এলাকার মধ্য দিয়ে প্রবাহিত শক্তির পরিমাণ। শব্দের তীব্রতার মান ও দিক উভয়ই বিদ্যমান, তাই এটি একটি সদিক বা ভেক্টর রাশি। শব্দের তীব্রতার একক হল ওয়াট/বর্গমিটার (W/m2)। শব্দের তীব্রতা যত বেশি, শব্দ তত জোরে। উদাহরণস্বরূপ, একটি সাধারণ কথোপকথনের শব্দের … Read more

কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা কাকে বলে?

শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত নির্দিষ্ট মানের দুটি আধানের মধ্যকার তড়িৎ বলের মান এবং অপর কোনো মাধ্যমে একই দূরত্বে রাখা একই আধানদ্বয়ের মধ্যকার তড়িৎ বলের মানের অনুপাতকে ঐ মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা বলে।

সমান ভেক্টর কাকে বলে?

দুটি সদৃশ ভেক্টরের মান সমান হলে অর্থাৎ সমজাতীয় দুটি ভেক্টরের দিক একই এবং তাদের ধারক রেখা একই রেখা অথবা সমান্তরাল রেখার উপর হলে এদের সমান ভেক্টর বলা হয়। দুটি ভেক্টরের সমতা এদের পাদবিন্দুর অবস্থানের উপর নির্ভর করে না। পাদবিন্দু যেখানেই থাকুক না কেন যদি ভেক্টরদ্বয়ের মান সমান এবং দিক একই হয়, তাহলেই তারা সমান হবে। … Read more

সমআয়তন প্রক্রিয়া কি?

কোনো সিস্টেমের আয়তন স্থির রেখে এতে তাপশক্তি প্রদান করলে বা সিস্টেম থেকে তাপশক্তি অপসারিত করলে সিস্টেমের চাপ ও তাপমাত্রার পরিবর্তন হয়। এধরনের প্রক্রিয়াকে সমআয়তন প্রক্রিয়া বলে।

কার্নো চক্র কি?

যে চক্রে কার্যকরী পদার্থকে কোনো নির্দিষ্ট আয়তন, চাপ ও তাপমাত্রা থেকে শুরু করে দুটি প্রসারণ ও দুটি সংকোচনের মাধ্যমে তাপকে কাজে রূপান্তরিত করে কার্যকরী বস্তুকে প্রথমাবস্থায় ফিরিয়ে আনা হয় সেই চক্রকে কার্নো চক্র বলে।

সমআয়তন প্রক্রিয়া কাকে বলে?

কোনো সিস্টেমের আয়তন স্থির রেখে এতে তাপশক্তি প্রদান করলে বা সিস্টেম থেকে তাপশক্তি অপসরিত করলে সিস্টেমের চাপ ও তাপমাত্রার পরিবর্তন হয়। এ ধরনের প্রক্রিয়াকে সমআয়তন প্রক্রিয়া বলে।

তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কীরূপে অভ্যন্তরীণ শক্তির সাথে সম্পর্কিত?

বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আরও ব্যাপক অর্থে ব্যবহার করেন। সাধারণভাবে যখনই কোনো ব্যবস্থায় তাপ প্রয়োগ করা হয়, তখন তার কিছু অংশ ব্যবস্থার অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করতে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করতে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পন্ন করতে ব্যয় হয়।ধরি, কোনো বস্তুতে সামান্য পরিমাণ তাপ dQ দেওয়ায় তার অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি dU এবং কৃত বাহ্যিক … Read more

error: Content is protected !!