ঘর্ষণ কোণ কাকে বলে?

সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলকে সংযোজন করে যে লব্ধি প্রতিক্রিয়া পাওয়া যায় সেটি অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে। চিত্রে, সীমান্তিক ঘর্ষণ fs ও অভিলম্বিক প্রতিক্রিয়া R-কে সংযোজন করে লব্ধ প্রতিক্রিয়া S পাওয়া গেল। এই লব্ধ প্রতিক্রিয়া S ও অভিলম্বিক প্রতিক্রিয়া R-এর মধ্যবর্তী কোণ λ  হচ্ছে ঘর্ষণ কোণ।

ফোকাস দূরত্ব কাকে বলে?

গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। একে f দ্বারা প্রকাশ করা হয়। অথবা,  উত্তল আয়নার যে পৃষ্ঠ থেকে প্রতিফলন হয় তার কেন্দ্রবিন্দুটিকে বলে মেরু বিন্দু এবং এই বিন্দু থেকে ফোকাস বিন্দুর দূরত্বটিকে বলে ফোকাস দূরত্ব (f)। গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। অর্থাৎ f = r∕2।

জলবিদ্যুৎ কি/কাকে বলে? সুবিধা ও অসুবিধা

জলবিদ্যুৎ কি? জলের চাপ এবং গতিশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিকে জলবিদ্যুৎ বলে। এটি নবায়নযোগ্য শক্তির একটি উৎস, যার অর্থ এটি পুনরায় ব্যবহার করা যায় এবং শেষ হবে না। জলবিদ্যুৎ কেন্দ্র-এ, জলপ্রপাত বা বাঁধের মাধ্যমে জলের উচ্চতা বৃদ্ধি করা হয়। এর ফলে জলে শক্তি সঞ্চিত হয়। জল উঁচু স্থান থেকে নিচে পতিত হওয়ার সময়, জলের … Read more

তুমি একটি লিফটের ভেতর ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়িয়ে আছো। লিফটের ক্যাবল ছিঁড়ে গেল। তোমার ওজন কত দেখাবে?

আমার ওজন শূন্য দেখাবে। লিফটের ক্যাবল ছিড়ে গেলে, আমি, লিফট ও ওজনমাপক যন্ত্র সবই একই ত্বরণে নিচের দিকে নামতে থাকবো। এক্ষেত্রে ওজনমাপক যন্ত্রের উপর আমার প্রযুক্ত বল হবে শূন্য। একারণে লিফটের ক্যাবল ছিঁড়ে গেলে ওজন মাপক যন্ত্রে আমার ওজন শূন্য দেখাবে।

ব্রেক কি? গাড়ির গতি নিয়ন্ত্রণে এর ভূমিকা আলোচনা কর।

ব্রেক হচ্ছে এমন এক ব্যবস্থা যা ঘর্ষণের পরিমাণ বৃদ্ধি করে গাড়ির গতি তথা চাকার ঘূর্ণনকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে যানবাহনকে নির্দিষ্ট স্থানে থামানো সম্ভব হয়। যখন গাড়ির চালক ব্রেক প্রয়োগ করেন, তখন এসবেস্টসের তৈরি সু বা প্যাড চাকায় অবস্থিত ধাতব চাকতিকে ধাক্কা দেয়। প্যাড ও চাকতির মধ্যবর্তী ঘর্ষণ চাকার গতিকে কমিয়ে দেয়। ফলে … Read more

error: Content is protected !!