বল বিয়ারিং কেন ব্যবহার করা হয়?

বল – বিয়ারিং ব্যবহারের মাধ্যমে চাকার বিভিন্ন তলের মধ্যবর্তী ঘর্ষণকে কমানো হয়। বল-বেয়ারিং কোন যন্ত্রের গতিশীল অংশগুলোর মধ্যবর্তী স্থানে বসানো থাকে। বল বেয়ারিংগুলোর ঘূর্ণনের ফল যন্ত্রের গতিশীল অংশগুলো পরস্পরের সঙ্গে ঘর্ষণ সৃষ্টি করতে পারে না। অর্থাৎ তলগুলো একটি অপরটির ওপর দিয়ে পিছলানোর পরিবর্তে গড়িয়ে যায় এবং ঘর্ষণ কমে যায়।

কিভাবে ঘর্ষণ হ্রাস করা যায়?

ঘর্ষণের মূল কারণ হলো অমসৃণ তল। যেকোনো একটির উঁচু উঁচু খাঁজ অপরটিতে আটকে গিয়ে ঘর্ষণের উৎপত্তি ঘটায়। এজন্য ঘর্ষণ হ্রাসের উদ্দেশ্যে তল যথাসম্ভব মসৃণ করা হয়। এ কাজে তেল, মবিল এবং গ্রীজসহ অন্যান্য পিচ্ছিলকারী পদার্থ ব্যবহার করা হয়। এছাড়া অমসৃণ তলসমূহ যাতে দীর্ঘক্ষণ পরস্পরের সংস্পর্শে না থাকে সে উদ্দেশ্যে চাকা এবং বল-বিয়ারিং ব্যবহার করা হয়।

মরীচিকা কাকে বলে? মরীচিকা কিভাবে সৃষ্টি হয়?

মরীচিকা কাকে বলে? মরুভূমিতে তৃষ্ণার্ত পথিক সময়ে দূরবর্তী গাছের উল্টানো প্রতিবিম্ব দেখে মনে করেন সেখানে পানি আছে। কিন্তু গাছের কাছে গেলে তিনি তার ভুল বুঝতে পারেন যে সেখানে কোনো পানি নাই। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্যই এ রকম হয়। এটাই মরীচিকা। মরীচিকা কিভাবে সৃষ্টি হয়? সূর্যের প্রচন্ড তাপে মরুভূমির বালি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বালিসংলগ্ন … Read more

ক্যাথোড রশ্মি কাকে বলে? উৎপাদন, ধর্ম, ব্যবহার, প্রকৃতি

ক্যাথোড রশ্মি কাকে বলে? খুব কম বায়ু চাপে তড়িৎ মোক্ষণ নলের গ্যাসের মধ্যে তড়িৎ দ্বারের সাহায্যে উচ্চ বিভব পার্থক্য সৃষ্টি করলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবমান তীব্র গতিবেগ সম্পন্ন ইলেকট্রন কণার স্রোতকে ক্যাথোড রশ্মি বলে। নিম্ন চাপে তড়িৎ ক্ষরণ নলের ক্যাথোড থেকে যে ইলেকট্রন নির্গত হয়ে লম্বভাবে প্রায় আলোর বেগে ক্ষরণ নলের বিপরীত দিকের দেয়ালে … Read more

হটস্পট কি?

ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে কখনো কখনো ম্যাগমা উপরের দিকে উঠে এসে ভূপৃষ্ঠে খানিক নিচে এসে জমা হয়। এসকল জায়গা হটস্পট নামে পরিচিত। এই হটস্পটগুলো হল পৃথিবীর ভূগর্ভের এমন কিছু অঞ্চল, যেখান থেকে অবিরাম তাপীয় শক্তি নির্গত হয়। এই তাপীয় শক্তির কারণে ম্যাগমা গলিত অবস্থায় থাকে এবং উপরের দিকে উঠতে চায়। যখন এই ম্যাগমা ভূপৃষ্ঠের কাছাকাছি আসে, … Read more

বস্তু দ্বারা সম্পাদিত কাজ কোন বিষয়ের উপর নির্ভর করে?

কোনো বস্তু কতটা কাজ করতে পারে, তা নির্ভর করে বস্তুটির নিজস্ব কিছু বৈশিষ্ট্যের উপর। এই বৈশিষ্ট্যগুলো হল বস্তুতে সঞ্চিত শক্তি এবং বস্তুর গতি। বস্তুতে সঞ্চিত শক্তি: কোনো বস্তুকে যখন উপরে তোলা হয়, তখন বস্তুটির মধ্যে একটি বিশেষ ধরনের শক্তি সঞ্চিত হয়, যাকে বিভব শক্তি বলে। এই বিভব শক্তির কারণেই বস্তুটি নিজেকে নিচে নামাতে চায়। যখন … Read more

কোন যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে কী বোঝায়?

কোন যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে বোঝায় যে, ঐ যন্ত্রে 100 একক শক্তি সরবরাহ করলে 60 একক কার্যকর শক্তি পাওয়া যায় এবং (100 – 60) = 40 একক শক্তি অপচয় হয়। যেমন তাপ শক্তি, শব্দ শক্তি বা অন্য কোনো আকারে। সহজ করে বললে, যন্ত্রটি যে পরিমাণ শক্তি গ্রহণ করে, তার সবটুকুই কাজে লাগে না। এর একটি … Read more

আয়তন প্রসারণ গুনাঙ্কের অপর নাম কি?

আয়তন প্রসারণ গুণাঙ্ক, কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির সাথে তার আয়তনের বৃদ্ধির হারকে নির্দেশ করে। এটি একটি গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম, বিশেষ করে তাপবিজ্ঞান এবং কঠিন পদার্থ বিজ্ঞানে। এই গুণাঙ্কের সাহায্যে আমরা কোনো বস্তু তাপে গরম হলে কতটা প্রসারিত হবে তা নির্ণয় করতে পারি। আয়তন প্রসারণ সহগ বা গুণাঙ্কের অপর নাম হলো সংনম্যতা (Compressability)।

error: Content is protected !!