ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হওয়া সত্ত্বেও স্থির বস্তুতে কেন গতির সৃষ্টি হয়?

নিউটনের তৃতীয় সূত্রানুসারে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী। এদের লব্ধি শূন্য হতো যদি এরা একই বস্তুর উপর ক্রিয়া করতো। কিন্তু প্রকৃতপক্ষে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, অর্থাৎ একটি বস্তুর উপর একটিমাত্র বল ক্রিয়া করে। এক্ষেত্রে ঐ বস্তুতে তৃতীয় কোনো বল প্রযুক্ত না হলে তাতে গতির পরিবর্তন তথা ত্বরণ … Read more

পিচ্ছিলকারী পদার্থের ব্যবহার ব্যাখ্যা কর।

তেল, মবিল এবং গ্রীজ জাতীয় পদার্থকে সংক্ষেপে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারী পদার্থ বলে। দুটি তলের মধ্যবতী স্থানে যখন এ ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করা হয় তখন ঘর্ষণের পরিমাণ অনেকাংশে কমে যায়। কোনো ইঞ্জিনের গতিশীল যন্ত্রাংশের মধ্যবর্তী স্থানে তাই লুব্রিকেন্ট ব্যবহার করা হয়। এছাড়া বাড়িতে সেলাই মেশিনে, তলায় বা কব্জাতে আমরা তেল ব্যবহার করি।

রাস্তার মসৃণতায় ঘর্ষণের ভূমিকা

রাস্তায় যানবাহন চলাচলের জন্য টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার যানবাহনের টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বলের মান টায়ারের খাজ ও রাস্তার মসৃণতার উপর নির্ভর করে। রাস্তা বেশি মসৃণ হলে যানবাহন চলাচল সহজতর এবং আরামদায়ক হয় কিন্তু ঘর্ষণ বলের পরিমাণ কমে যায়। রাস্তা বেশি মসৃণ হলে নানা ধরণের সমস্যার সৃষ্টি হয়। যেমন – … Read more

অভিকর্ষজ ত্বরণকে সমত্বরণ বলা যায় কেন?

কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম বা সমত্বরণ বলে। আবার আমরা জানি, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এ সংজ্ঞা থেকে ‘সুস্পষ্ট যে, পড়ন্ত বস্তু নির্দিষ্ট দিক অর্থাৎ নিচের দিকে যখন পড়ে তখন বেগ সবসময় একই হারে বাড়তে … Read more

আবর্ত ঘর্ষণ কি?

যখন একটি বস্তু অপর একটি বস্তু বা তলের উপর দিয়ে গড়িয়ে চলে বা চলতে চায় তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।

স্থিতি জড়তা এবং গতি জড়তার মধ্যকার পার্থক্য

স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাই স্থিতি জড়তা; আবার গতিশীল বস্তুর চিরকাল একই বেগে একই দিকে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাই গতি জড়তা।  এক কথায়, বস্তুর স্বীয় গতীয় অবস্থা বজায় রাখার প্রবণতাই জড়তা। বস্তুর স্থিরাবস্থা বলতে শূন্য বেগ বোঝায়। নির্দিষ্ট ভরের কোনো বস্তু স্থির হোক বা গতিশীল হোক, নির্দিষ্ট দিক বরাবর তার বেগের নির্দিষ্ট পরিমাণ … Read more

গতির উপর ঘর্ষণের প্রভাব আলোচনা কর।

ঘর্ষণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সৃষ্টি করলেও চলাচল ও যানবাহন চালনার জন্য ঘর্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন, গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ আছে বলেই গাড়ি চালনা সম্ভব হয়েছে। বস্তুর গতির ওপর রাস্তার মসৃণতার প্রভাব অনেক বেশি। রাস্তা মসৃণ হলে রাস্তার যানবাহন চলাচল সহজতর হয় এবং ভ্রমণ আরামদায়ক হয়। রাস্তা যত বেশি মসৃণ … Read more

ঘর্ষণের অপকারীতাসমূহ

অতিরিক্ত ঘর্ষণের কারণে যানবাহন সহজে চলতে পারে না। যন্ত্রপাতির গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণের ফলে এরা ক্ষয়প্রাপ্ত হয় এবং ছিঁড়ে যায়। যেকোনো ধরনের যানবাহনকে অতিরিক্ত ঘর্ষণ অতিক্রম করতে অতিরিক্ত জ্বালানি খরচ করতে হয়। যার দরুন ঘর্ষণের ফলে জ্বালানির শক্তির অপচয় হয় যা প্রধানত তাপশক্তিরূপে আবির্ভূত হয়। ঘর্ষণের ফলে শুধু যে শক্তি তাপে পরিণত হয় তাই নয়। … Read more

error: Content is protected !!