বল ও ত্বরণের সম্পর্ক ব্যাখ্যা কর।

নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, বল = ভর × ত্বরণ। অর্থাৎ নির্দিষ্ট ভরের কোনো বস্তুর জন্য ত্বরণ বলের সমানুপাতিক। বল বাড়ালে ত্বরণ বাড়বে, বল কমলে ত্বরণ কমবে। বস্তুর উপর প্রযুক্ত বলের মান শূন্য হলে ত্বরণ শূন্য হবে। অর্থাৎ বস্তুটি সমবেগে চলবে বা থেমে যাবে।

কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে বস্তুটি স্থির থাকবে কেন?

কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হওয়া মানে তাতে ত্বরণের মান শূন্য। আর যেহেতু স্থিতিশীল বস্তুকে গতিশীল করার জন্য ত্বরণের প্রয়োজন তাই ত্বরণের মান শূন্য হওয়া মানে বস্তুটি স্থির থাকবে।

নিউটনের গতির ১ম সূত্র ও ব্যাখ্যা

স্থিতি জড়তা ও গতি জড়তাকে একত্রে বলা হয় জড়তা। অর্থাৎ স্থির বস্তুর স্থির থাকার এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা, সেটিই জড়তা। নিউটন তার গতির প্রথম সূত্রে এই জড়তার বিষয়টি বলেছেন। নিউটনের প্রথম সূত্রঃ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে। … Read more

একটি গড়ানো মার্বেলকে গড়ানোর গতির দিকে বল প্রয়োগ করলে কী ঘটবে?

বল প্রয়োগ করে কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করা যায় বা গতিশীল কোনো বস্তুর গতির পরিবর্তন করা যায়। একটি গড়ানো মার্বেলকে গড়ানোর গতির দিকে বল প্রয়োগ করলে মার্বেলের গতি আরও বৃদ্ধি পাবে।

হাঁটার সময় আমরা মাটির ভিতর ঢুকে যাই না কেন?

মাটির প্রতিক্রিয়া বলের কারণে আমরা হাঁটার সময় মাটির ভিতর ঢুকে যাই না। আমরা যখন মাটির উপর দিয়ে হাঁটি তখন পেছনের পা দ্বারা মাটির উপর পেছনের দিকে তির্যকভাবে একটা বল প্রয়োগ করি। এ বল হলো ক্রিয়া বল। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই বলের বিপরীতে একটি প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বলের কারণেই হাঁটার সময় আমরা … Read more

বায়ু ভর্তি একটি বেলুন ফুটা করে ছেড়ে দিলে তা সামনের দিকে উড়ে চলে না কেন?

বায়ু ভর্তি একটি বেলুন ফুটা করে ছেড়ে দিলে তা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে সামনের দিকে এগিয়ে চলে। যখন বেলুন ফুটা করে দেয়া হয় তা থেকে যে বায়ু নির্গত হয় তার একটি ভরবেগ থাকে। তখন ভরবেগ সংরক্ষিত থাকার জন্য বেলুন বিপরীত দিকে গতিপ্রাপ্ত হয়। এ কারণে বেলুন ফুটা করে দিলে তা সামনের দিকে উড়ে চলে।

প্রতিক্রিয়া বল কখন শূন্য হয়?

নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময়ই দুইটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে; কখনো একই বস্তুর উপর ক্রিয়া করে না। প্রতিক্রিয়া বলটি ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত ক্রিয়া বলটি থাকবে।অর্থাৎ ক্রিয়া বল থামার সাথে সাথে প্রতিক্রিয়া বল শূন্য হবে।

কাদাযুক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন?

রাস্তায় হাঁটার সময় রাস্তা ও পায়ের তলার মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয় তার জন্য আমরা চলতে পারি। কিন্তু রাস্তা কাদাযুক্ত হলে রাস্তা ও পায়ের তলার মধ্যকার ঘর্ষণ বল হ্রাস পায়। এর ফলে কাদাযুক্ত রাস্তায় আমরা পিছলে যাই।

error: Content is protected !!