আসমানি কিতাবে বিশ্বাস রাখতে হবে কেন?

একজন মুসলিমের তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা যেমন জরুরি, আল্লাহর কিতাবে বিশ্বাস করাও তেমনি জরুরি। কারণ কিতাবের মাধ্যমেই আল্লাহ্, রাসুল, আখিরাতে প্রভৃতি মূল বিষয়গুলো জানা যায়। প্রকৃতপক্ষে কিতাবে বিশ্বাস না করলে তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা হয় না, আল্লাহ ও রাসুলে বিশ্বাস করা হয় না। কাজেই আসমানি কিতাবে বিশ্বাসের প্রয়োজনীয়তা অপরিসীম।

শিরককে ক্ষমার অযোগ্য অপরাধ বলা হয় কেন?

আল্লাহই আমাদের স্রষ্টা লালনকারী, পালনকারী, তিনি এক ও অদ্বিতীয়। তিনি আসমান ও জমিনের সকল কিছুর স্রষ্টা। সকল সৃষ্টির তিনিই একমাত্র নিয়ন্ত্রণকারী। তিনি চাইলেই সবকিছুই করতে পারেন। তার ক্ষমতা ও শক্তি অসীম। তার ক্ষমতা ও বড়ত্ব বর্ণনার জন্য যুগে যুগে নবি-রাসুল এসেছেন। পবিত্র কুরআনেও তার অসীম শক্তি। তিনি যে এক ও অদ্বিতীয় তাঁর বর্ণনা আছে। কিন্তু … Read more

ইসলামের পরিচয় কি?

আল্লাহ তায়ালার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তাঁর নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তাঁর যাবতীয় আদেশ-নিষেধের আনুগত্য করা এবং তাঁর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ (স.) – এর পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলা হয়।

কাফিরের চিহ্ন কি?

যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলা হয়। বিভিন্ন উপায়ে আমরা কাফির ব্যক্তিকে চিহ্নিত করেত পারি। তার মধ্যে কাফিরের দুটি চিহ্ন হলো –

ইসলাম ধর্মের নামকরণের প্রেক্ষাপট

ইসলাম সর্বজনীন ধর্ম। এটি কোনো কাল, অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়। পৃথিবীর প্রায় প্রতিটি ধর্মেরই তাদের প্রবর্তক, প্রচারক, অনুসারী কিংবা জাতির নামে নামকরণ করা হয়েছে। কিন্তু ইসলাম সর্বজনীন ধর্ম হওয়ার কারণে এর নামকরণ কারও নামে করা হয় নি। বরং মহান আল্লাহর আনুগত্যের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এর নামকরণ করা হয়েছে ইসলাম।

কাফির কাকে বলে?

যে ব্যক্তি কুফরি কাজে লিপ্ত হয় তাকে কাফির বলে। বিশ্বের সমগ্র সৃষ্টি আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদের ঘোষণা করছে। অথচ কাফির ব্যক্তি এ মহা সত্যকে দেখেও গোপন করে, অস্বীকার করে, অবিশ্বাস করে। মানুষ সবসময় আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছে। এরপরও যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে সে চরম অকৃতজ্ঞ, অবাধ্য ও কাফির।

নিফাক অর্থ কি?

নিফাক শব্দের অর্থ কপটতা, ভণ্ডামি, ধোঁকাবাজি ও দ্বিমুখীভাব পোষণ করা। অন্তরে বিরোধিতা গোপন করে বাইরে আনুগত্য প্রদর্শন করা।

error: Content is protected !!