হাশর কাকে বলে?
আখিরাতের এক পর্যায়ে পুনরুত্থানের পর একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে মানুষ এক বিশাল ময়দানে সমবেত হবে। একে বলা হয় হাশর বা মহাসমাবেশ।
আখিরাতের এক পর্যায়ে পুনরুত্থানের পর একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে মানুষ এক বিশাল ময়দানে সমবেত হবে। একে বলা হয় হাশর বা মহাসমাবেশ।
বিশ্বমানবতার পথের দিশারি মহাগ্রন্থ আল – কুরআন।
কুরআন মজিদ হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব। যা আল্লাহর নির্দেশে লাওহে মাহফুজ থেকে জিব্রাঈল (আ.) – এর মাধ্যমে বিশ্বনবি হযরত মহাম্মদ (স.) – এর ওপর অবতীর্ণ হয়।
তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা যেমন ইমানের অঙ্গ, আখিরাতে বিশ্বাস করাও তেমনি ইমানের অঙ্গ। প্রকৃতপক্ষে, আখিরাতে বিশ্বাস ছাড়া তাওহিদ, রিসালাত ও কিতাবে বিশ্বাস করা হয় না। আখিরাতে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল করে তোলে। ইহজীবনের আমল সম্পর্কে সতর্ক করে তোলে। পরকালে শাস্তির ভয়ে মানুষ মন্দকাজ থেকে বিরত থাকে। আর পুরস্কারের আশায় ভালো কাজে আগ্রহী হয়। … Read more
আখিরাতের বিপরীত হলো দুনিয়া।
ফেরেশতা ইসরাফীল (আ.) আল্লাহর নির্দেশে যেদিন প্রথম শিঙায় ফুঁক দিবেন সেদিন সারা বিশ্ব প্রলয় হয়ে যাবে। এ প্রলয়ের পর তিনি দ্বিতীয় বার ফুঁক দিবেন তখন সকল মানুষ যে যেখানে থাকুক সেখান থেকে ওঠে দাঁড়াবে। এ অবস্থাকেই কিয়ামত বলে।
জাহান্নাম হলো শাস্তির স্থান বা চির দুঃখের জায়গা। পরকালে মুমিনগণের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে তেমনি পাপীদের জন্য রয়েছে শাস্তির স্থান। আর জাহান্নামই হলো সে শাস্তির জায়গা। জাহান্নামকে আগুনও বলা হয়। জাহান্নাম চির শাস্তির স্থান। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। মানুষের পাপের পরিমাণ অনুসারে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে।
শাফাআত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামি শরিয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তায়ালার নিকট নবি-রাসুল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফাআত বলে।