আসমানি কিতাব বিশ্বাস করতে হবে কেন?

একজন মুসলিমের তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা যেমন জরুরি, আল্লাহর কিতাবে বিশ্বাস করাও তেমনি জরুরি। কারণ আসমানি কিতাবের মাধ্যমেই আল্লাহ্, রাসূল, আখিরাত প্রভৃতি মূল বিষয়গুলো জানা যায়। প্রকৃতপক্ষে কিতাবে বিশ্বাস না করলে তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা হয় না, আল্লাহ ও রাসূলে বিশ্বাস করা হয় না। কাজেই আসমানি কিতাবে বিশ্বাসের প্রয়োজনীয়তা অপরিসীম।

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা – ব্যাখ্যা।

ইসলাম হলো আল্লাহ তায়ালার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান। কারণ মানবজীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ই ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের … Read more

শিরক ক্ষমার অযোগ্য অপরাধ কেন?

শিরক হলো চরম জুলুম। এর দ্বারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা হয় এবং মানুষ তাঁর শ্রেষ্ঠত্ব ভুলে গিয়ে গাইবি ইলাহর নিকট নিজেকে সঁপে দেয়। যা মানবের জন্য চরম অবমাননা। এজন্য শিরক ক্ষমার অযোগ্য অপরাধ।

ইমান কাকে বলে?

ইমান শব্দের অর্থ – সুদৃঢ় বিশ্বাস। ইসলামি পরিভাষায় – শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে দৃঢ়তার সাথে বিশ্বাস করা, বিশ্বাসের আলোকে মুখে স্বীকার করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেমতে চলাকে বা আমল করাকে ইমান বলে।

error: Content is protected !!