জান্নাত কাকে বলে?

জান্নাত শব্দের অর্থ উদ্যান বা বাগান। ইহকালে সংক্ষিপ্ত জীবনের পর মুমিনের জন্য যে অনন্ত সুখময় চিরস্থায়ী আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলে জান্নাত। মুমিনগণ জান্নাতে তাঁদের পুণ্যবান পিতামাতা, স্ত্রী-পুত্র প্রভৃতি আত্মীয়স্বজনের সাথে মিলিত হবেন। তাঁরা জান্নাতের স্থায়ী নবজীবন লাভ করবেন।

শিরক কত ধরনের হতে পারে এবং কি কি?

মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করাকে শিরক বলে। শিরক চার ধরনের হতে পারে। যেমন – ১. আল্লাহ তায়ালার সত্ত্বা ও অস্তিত্ত্বে শরিক করা২. আল্লাহর গুণাবলিতে শিরক করা৩. সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশিদার করা এবং৪. ইবাদতে আল্লাহর সাথে শরিক করা।

হযরত ইবরাহিম (আ.) – কেন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন?

মুসলিম মিল্লাতের পিতা হযরত ইবরাহিম (আ.) তৎকালীন সময়ে নমরুদের মূর্তিপূজার বিরোধিতা করেছিলেন। তিনি অন্যান্যদের মতো নমরুদকে খোদা মানতে পারেন নি। তিনি শুধু মূর্তিপূজার বিরোধিতা করেন। মূর্তি ভেঙেছেন এবং আল্লাহ যে এক ও অদ্বিতীয় এ বাণী প্রচার করতেন। এতে নমরুদ ক্ষুব্ধ হয়ে হযরত ইবরাহিম (আ.) – কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে।

মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা

মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অনস্বীকার্য। ইমান একজন মানুষকে মানবিক মূল্যবোধ গঠনে প্রধান সহায়ক হিসেবে কাজ করে। এটি তাকে মন্দ অভ্যাস ও অশ্লীলতা থেকে দূরে রাখে। ইমান থাকার ফলে সে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলতে শিখে। জবাবদিহিতা ও দায়িত্বশীলতার মূল্যবোধও মানুষ ইমান থেকে শিখে। তাই বলা যায়, মানবিক মূল্যবোধ গঠন ও বিকাশে ইমানের বিকল্প … Read more

শিরককে মানবতার চরম অবমাননা বলা হয়েছে কেন?

শিরককের মাধ্যমে মানব সমাজে বিবাদ ও বিভেদ সৃষ্টি হয়। বড়-ছোট এর পার্থক্য সৃষ্টি হয়। মুশরিক নানারকম জড় পদার্থ, দেবদেবী, প্রতিমা ও প্রাকৃতিক শান্তির নিকট মাথানত করে। তাই শিরককে মানবতার চরম অবমাননা বলা হয়েছে।

তাকদিরে বিশ্বাস ইমানের অংশ কেন?

একজন মুমিন হতে হলে যে সাতটি মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হয় তাকদিরে বিশ্বাস তার মধ্যে অন্যতম। তাকদিরে বিশ্বাসের অর্থ হলো মানবজীবনে যেসব ভালো ও মন্দ সংঘটিত হয় তা সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। মানুষ ভালোর জন্য শুধু চেষ্টা করতে পারে। কিন্তু ফলাফল আল্লাহর ওপর নির্ভর করে। কেউ যদি তাকদিরে বিশ্বাস না করে তাহলে … Read more

error: Content is protected !!