‘জামাআতে সালাত আদায়ের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়’।

জামাআতের সাথে সালাত আদায় করার সামাজিক গুরুত্ব অনেক। জামাআতে সালাত আদায়ের ফলে মানুষে ভেদাভেদ থাকে না। রাজা-প্রজা, ধনী-গরিব, ছোট-বড়, শিক্ষিত-অশিক্ষিত একই সারিতে দাঁড়ায়। এতে মুসলমানদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় এবং জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটে। দৈনিক পাঁচবার জামাআতে সালাত আদায় করলে পরস্পরের খোঁজখবর নেওয়া যায়, বিপদাপদে একে অপরের সাহায্য করা সম্ভব হয়। ফলে ভ্রাতৃত্ব দৃঢ় হয়।

মুসাফিরের সালাতের নিয়ম।

কমপক্ষে ৪৮ মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরিয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে। শরিয়তে মুসাফিরকে সংক্ষিপ্ত আকারে সালাত আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্তকরণকে আরবিতে কসর বলা হয়। মুসাফির অবস্থায় যোহর, আসর ও ইশার ফরজ সালাত কসর পড়তে হয়। চার রাকআত বিশিষ্ট যোহর, আসর ও ইশার ফরজ সালাত মুসাফির … Read more

মানব জীবনে কুরআনের গুরুত্ব

মানবজীবন পরিচালনার সার্বিক দিক নির্দেশনার ক্ষেত্রে আল-কুরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ।আল-কুরআন আমাদের আল্লাহ তায়ালার পরিচয় দান করে। এর মাধ্যমে আমরা আল্লাহর আদেশ-নিষেধ সম্পর্কে জানতে পারি। কোন কাজে আল্লাহ খুশি হন আর কোন কাজে অসন্তুষ্ট হন তাও আমরা এর মাধ্যমে জানতে পারি। ফলে আমরা সঠিক পথে জীবন পরিচালনা করতে পারি। এ কারণে মানুষের জীবনে আল-কুরআনের গুরুত্ব অপরিসীম।

কদরের রাতের ইবাদত উত্তম কেন?

কদরের রাত রমজান মাসের ২০ তারিখের পর যেকোনো বেজোড় রাত। এই রাত সম্পর্কে কুরআনে বলা হয়েছে ‘কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম’। এই রাতে ইবাদত করলে হাজার রাতের ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব পাওয়া যাবে। তাই কদরের রাতের ইবাদত উত্তম।

কুরসি কি?

আল্লাহর আরশ যেখানে অবস্থিত তার অতি নিকটেই সামনের দিকে একটি জায়গার নাম কুরসি। বাংলায় এর নাম চেয়ার বা কর্তৃত্ব বা ক্ষমতা। আরশের পর আল্লাহ কুরসি তৈরি করেছেন।

মুস্তাহাব কি?

যে সকল এবাদত হযরত মুহাম্মদ (সঃ) ও তাঁর সাহাবাগণ ভালো জেনে কোন কোন সময় পালন করেছেন এবং কখনো কখনো করে নাই, তাকে মুস্তাহাব বলে। মুস্তাহাব আদায় করলে সওয়াব হয়, না করলে গুনাহ হয় না। যেমন : প্রতি আরবি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার রোজা রাখা, ঈদুল ফিতর নামাজের আগে কিছু মিষ্টি খাওয়া, ডান দিক হতে … Read more

হাক্কুল ইবাদ কাকে বলে?

মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়েই মানুষকে বসবাস করতে হয়। আমরা পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের নিয়ে সামাজিকভাবে একসাথে বসবাস করি। একজনের দুঃখে অন্যজন সাড়া দেই। আপদে-বিপদে একে-অপরকে সহযোগিতা করি। পরস্পরের প্রতি এ সহানুভূতি ও দায়িত্বই হাক্কুল ইবাদ (বান্দার হক বা অধিকার)। এ ব্যাপারে মহানবী (স) বলেন- “নিশ্চয়ই তোমার উপর তোমার প্রতিপালকের, তোমার শরীরের উপর তোমার, তোমার … Read more

মিযান কাকে বলে?

মিযান শব্দটি আরবি। এর অর্থ মাপযন্ত্র, পরিমাপক বা দাঁড়িপাল্লা। ইসলামি শরিয়তের পরিভাষায়, হাশরের দিন আল্লাহ বান্দার পাপপুণ্যের হিসাব নেওয়ার জন্য যে যন্ত্র বা মাপকাঠি ব্যবহার করবেন তাকে মিযান বলে। মিযান সম্পর্কে আল্লাহ বলেন, “সেদিন (কিয়ামতের দিন) সত্য সত্যই আমল পরিমাপ করা হবে। যাদের নেক আমলের ওজন ভারী হবে তারা সফলকাম হবে।” মিযানের কথা কুরআন ও হাদিসে … Read more

error: Content is protected !!