সাহারি কাকে বলে?

রমযান মাসে রোযা পালনের উদ্দেশ্যে সুবহে সাদিকের পূর্বে যে খাবার খাওয়া হয়, তাকে সাহরি বলে। সাহরি শব্দের অর্থ ভোর, প্রভাত ইত্যাদি। সাওম পালনের জন্য ভোররাতে খাবার খেতে হয়। এজন্য একে সাহরি বলে। সাহরি খাওয়া সুন্নত। মহানবি (স.) বলেছেন, “সাহরি খাওয়া বরকতের কাজ। তোমরা সাহরি খাও।”(বুখারি) সুবহে সাদিকের আগেই সাহরি খাওয়া শেষ করতে হবে। তবে এত … Read more

মাসবুক কে?

যিনি নামাজে এক বা একাধিক রাকআত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাআতে অংশগ্রহণ করেন, তিনিই মাসবুক।

কাযা রোযা কী?

কোনো কারণে বা অনিচ্ছায় যদি রোজা পালন করা না হয় তবে রোজার পরিবর্তে যে একটি রোযা রাখতে হয় তাকে কাযা রোযা বলে।

জানাযার সালাতে অংশগ্রহণ করতে হয় কেন?

জানাযার সালাত আমাদের মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। ভোগ-বিলাসে মত্ত মানুষ এবং সহায়-সম্বলহীন দরিদ্র মানুষ সবাইকে একইভাবে সাদা কাপড়ে পরপারের যাত্রী হতে হবে। তাই মুসলমান হিসেবে জানাযার উপস্থিত হওয়া এক জনের ওপর অন্যজনের কর্তব্য।

error: Content is protected !!