মহান আল্লাহ নবি-রাসুল প্রেরণ করেছেন কেন?

মহান আল্লাহ নবি-রাসুল প্রেরণ করেছেন মানবজাতির হিদায়াতের জন্য। ইমানের মৌলিক বিষয় সাতটি। রাসুলগণের প্রতি বিশ্বাস তার মধ্যে অন্যতম। মানবজাতির হিদায়াতের জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবি-রাসুল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহ তায়ালার দিকে আহ্বান করেন। কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে তা শিক্ষা দিতেন। আল্লাহ তায়ালা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। বলা … Read more

তাওহিদের গুরুত্ব ব্যাখ্যা কর।

তাওহিদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওহিদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইমান তথা ইসলামে প্রবেশ করে। মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য দুনিয়াতে যত নবি-রাসুল এসেছেন তাঁরা সবাই মানুষকে তাওহিদের দিকে আহ্বান করেছেন। তাওহিদের ওপর অভিন্ন বিশ্বাস ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্যের বোধ এনে দেয়। এভাবে তাওহিদে বিশ্বাস মানুষকে ইহকালীন ও পরকালীন জীবনে সুখ-শান্তি ও … Read more

তাওহিদের মূল শিক্ষা কি?

তাওহীদ ইসলামের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি হলো আল্লাহ একমাত্র সত্য ঈশ্বর এবং তাঁর কোনো সহযোগী নেই, এই বিশ্বাস। সহজ কথায়, তাওহীদ হলো আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে মেনে নেওয়া। তাওহীদের মূল শিক্ষা হলো আল্লাহর একত্বে বিশ্বাস করা। এতে অন্তর্ভুক্ত আছে আল্লাহর সত্তার একত্ব, তাঁর গুণাবলীর একত্ব এবং তাঁর কর্মের একত্ব। মানুষ যখন আল্লাহর একত্বে … Read more

ওহি শব্দের অর্থ কি? ওহি কাকে বলে?

ওহি শব্দের অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা ইত্যাদি। ওহি বলতে আল্লাহর পক্ষ থেকে নবি-রাসুলগণের কাছে পাঠানো বার্তাকে বোঝায়। ওহি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন বার্তা ইত্যাদি। সাধারণত কোনো ব্যক্তির কাছে গোপনে পাঠানো সংবাদকে ওহি বলা হয়। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবি-রাসুলগণের কাছে প্রেরিত সংবাদ বা বাণীকে ওহি বলা হয়।

সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত কী?

সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হলো কুরআন তিলাওয়াত করা। ইসলামে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতও রয়েছে। নফল ইবাদত করার কোন বাধ্যবাধকতা নেই, তবে এগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উপায়। সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত কোনটি? এই প্রশ্নের সরল কোনো উত্তর নেই। কারণ, কোন নফল ইবাদত সবচেয়ে শ্রেষ্ঠ হবে, তা নির্ভর করে বিভিন্ন কারণের উপর। যেমন: কিছু গুরুত্বপূর্ণ নফল ইবাদত:

তাজবিদ কাকে বলে?

আল-কুরআনের আয়াতসমূহকে উত্তমরূপে বা সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাজবিদ বলা হয়। কুরআন মজিদ তিলাওয়াতের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন রয়েছে। যেমন- মাখরাজ, মাদ্দ, সিফাত, ওয়াকফ, গুন্নাহ ইত্যাদি। এসব নিয়মকানুন সহকারে শুদ্ধরূপে তিলাওয়াত করাকেই তাজবিদ বলা হয়।

যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয় – হাদিসটি ব্যাখ্যা কর।

মহানবি (স.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়।’ প্রতারণা একটি জঘন্য সামাজিক অপরাধ। প্রতারণার জন্য মানুষকে দুঃখ-কষ্ট ভোগ করতে হয়। সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়। ইসলামের দৃষ্টিতে এটা মানবতাবিরোধী গর্হিত কাজ। এটি মিথ্যার শামিল। প্রতারণা মূলত মুনাফিকের কাজ। এর শাস্তি জাহান্নাম। সত্যিকার ইমানদার ব্যক্তি কখনোই প্রতারণার আশ্রয় নেয় না, মানুষকে ধোঁকা দেয় না … Read more

error: Content is protected !!