আরোহী মূল কি?

যে মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব থেকে উৎপন্ন হয়ে অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদটিকে উপরে উঠতে সাহায্য করে তাই আরোহী মূল।

টিউবার কি?

যে ভূ-নিম্নস্থ রূপান্তরিত কাণ্ডে পর্ব, পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল থাকে তাকে টিউবার বা স্ফীত কন্দ বলে।

রাইজোম কি?

যেসব কাণ্ড মাটির নিচে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে অবস্থান করে এবং এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে তাই রাইজোম।

কন্দ কি?

পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড কন্দ জাতীয়। এদের কাণ্ডটি খুবই ক্ষুদ্র, গোলাকার ও উত্তল।

নিউমোনিয়া মারাত্মক রোগ কেন?

নিউমোনিয়া ব্যাকটেরিয়াজনিত ফুসফুসের একটি রোগ। এ রোগে আক্রান্ত হলে রোগীর কাশি ও শ্বাসকষ্ট হয়। শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয় এবং অনেক বেশি জ্বর হয়। এছাড়া কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। শিশুরা এ রোগে আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই নিউমোনিয়া একটি মারাত্মক রোগ।

পত্ররন্ধ্র কিভাবে শ্বসনে সাহায্য করে?

পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। আর এই অক্সিজেনের সাহায্যে উদ্ভিদদেহে কোষস্থিত খাদ্যকে জারিত করে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে। ফলে, উদ্ভিদের দেহে শ্বসন সম্পন্ন হয়। এভাবে পত্ররন্ধ্র অক্সিজেন গ্রহণে সহায়তা করে উদ্ভিদের শ্বসনে সাহায্য করে।

error: Content is protected !!