শ্বাসমূল কি?

লবণাক্ত ও কর্দমাক্ত মাটির পরিবেশে সুন্দরী, গরান প্রভৃতি উদ্ভিদের প্রধান মূল হতে শাখামূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে, যা শ্বাসকার্যে উদ্ভিদকে সহযোগিতা করে। এ ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে।

আকর্ষী কি?

সম্পূর্ণ পাতা, পাতার শীর্ষভাগ বা পত্রক অনেক সময় প্যাঁচানো স্প্রিংয়ের ন্যায় রূপ ধারণ করে তাকে আকর্ষী বলে। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে।

জংলী মটর গাছে আকর্ষী থাকে কেন?

জংলী মটর গাছের পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় প্যাঁচানো স্প্রিংয়ের ন্যায় রূপ ধারণ করে আকর্ষীতে পরিণত হয়। কোনো কিছুকে আঁকড়ে ধরার জন্যই জংলী মটরে আকর্ষী তৈরি হয়।

গাজর কাণ্ড না মূল?

গাজর হলো মূল। কারণ এর দেহে পর্ব, পাতা ও মুকুল নেই। মাটির উপরে যে পাতা দেখা যায় তা এই মূলের উপরে অবস্থিত ক্ষদ্রু কাণ্ডের গা থেকে বেরিয়েছে, দেহ থেকে নয়। এছাড়া এটি খাদ্য সঞ্চয় করে, ফলে প্রধান মূলটি মোটা ও রসালো হয়। তাই গাজর কাণ্ড নয় মূল।

শল্কপত্র কি?

কখনো ভূ-নিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে যাকে বলা হয় শল্কপত্র। রসালো শল্কপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে। জিটিভি লাইভ খেলা

ধাবক কি?

থানকুনি, দুর্বাঘাস, আমরুলী ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মূল থেকে যে শায়িত শাখা-জন্মায় তাই ধাবক।

error: Content is protected !!