পাথরকুঁচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে?

পাথরকুঁচি পাতার কিনারা থেকে নতুন কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ির নিচের দিকে গুচ্ছমূলও গজায় এবং কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়। এভাবে পাথরকুঁচি উদ্ভিদের পাতার সাহায্যে প্রজনন হয়ে থাকে।

বুলবিল কি?

যেসব আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে সেগুলোই বুলবিল।

জীব দেহে টিস্যু গুচ্ছাকারে থাকে কেন?

জীবদেহে যদি কোষগুলো একই সাথে ও একই রকমভাবে জৈবিক কার্য সম্পন্ন করত তাহলে সুষ্ঠু জৈবিক ধারা বজায় থাকত না। সুষ্ঠু জৈবিক ক্রিয়া এবং সুষ্ঠু জীবন ধারা রক্ষায় বিভিন্ন প্রকার কোষ একত্রে কাজ করার জন্য জীবদেহে টিস্যু গুচ্ছাকারে থাকে।

কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন?

কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ। এর পাতা রূপান্তরিত হয়ে কলস বা থলের আকার ধারণ করে। এর ভেতরে পতঙ্গ ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। পরে এ উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে রস শুষে নেয়। এজন্য কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়।

শোষক মূল কি?

শোষক মূল হলো পরজীবি উদ্ভিদের বিশেষ ধরনের মূল যা আশ্রয়দাতা উদ্ভিদের দেহে প্রবেশ করার মাধ্যমে খাদ্যরস শোষণে সাহায্য করে।

error: Content is protected !!