সেন্ট্রোজোম কি?
সেন্ট্রিওল যে স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে তাকে সেন্ট্রোজোম বলে।
সেন্ট্রিওল যে স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে তাকে সেন্ট্রোজোম বলে।
টমেটোর লাল টকটকে রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থই হচ্ছে লাইকোপেন।
উদ্ভিদ দেহের বিভাজন ক্ষমতা সম্পন্ন কোষের টিস্যুকে বলা হয় ভাজক টিস্যু।
সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দন্ড আকারের শক্তি উৎপাদনকারী অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে।
যে পেশি প্রাণীর ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করে তাকে ঐচ্ছিক পেশি বলে।
উদ্ভিদকোষে তিন প্রকার প্লাস্টিড থাকে। এর মধ্যে ক্রোমোপ্লাস্ট সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য লাল, কমলা ও হলুদ বর্ণ ধারণ করে। উদ্ভিদের ফুলে ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে ফুলের রং রঙিন হয়ে থাকে।
কোষ হচ্ছে জীবদেহের যাবতীয় কাজের, যেমন – শ্বসন, পুষ্টি, রেচন, বৃদ্ধি, বংশবিস্তার প্রভৃতির আধার। কোষের ভেতর রাসায়নিক ক্রিয়ার ফলে প্রতিটি জীবের শারীরবৃত্তীয় কাজের জন্য যে শক্তির দরকার তা তৈরি হয়। এ কারণেই কোষকে একটি ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা হয়।
যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু বলে।