সমাঙ্গদেহী উদ্ভিদ কি? কাকে বলে?

যে সকল উদ্ভিদকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে সমাঙ্গদেহী উদ্ভিদ। সমাঙ্গদেহী উদ্ভিদ (Thallophyta) হলো উদ্ভিদজগতের এমন একটি বিভাগ, যেসকল উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়। অর্থাৎ, এদের দেহ একটি থ্যালাস (Thallus) নামক অঙ্গজ কাঠামো দ্বারা গঠিত। সমাঙ্গদেহী উদ্ভিদের উদাহরণ কি কি? সমাঙ্গদেহী উদ্ভিদের বৈশিষ্ট্য সমাঙ্গদেহী উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য নিচে … Read more

কাণ্ড কি?

প্রধান মূলের সাথে লাগান মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্ব মধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে।

বিটপ কাকে বলে?

উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বরে। বিটপে কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। কাণ্ডে পর্ব, পর্বমধ্য ও শীর্ষ মুকুল থাকে। ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয়। ফুলে বৃতি, দল, পুংকেশর ও গর্ভাশয় থাকে। 

ফল কাকে বলে?

ফুল বুড়ো হয়ে ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে। গর্ভাশয়ই বড় হয়ে ফলে পরিণত হয়। 

মূল কাকে বলে?

উদ্ভিদের পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই মূল। সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই মূল। অধিকাংশ ক্ষেত্রেই এ বক্তব্যটি সত্য তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড বা পত্র, ফুল, ফল মাটির নিচের জন্মে, যেমন – আদা, হলুদ, পিয়াজ ইত্যাদি।

ভাইরাস কোন্ অবস্থায় জীবের লক্ষণ হারিয়ে ফেলে?

ভাইরাসের দেহ প্রধানত আমিষ ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত। যখন এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক এসিড বের হয়ে যায় তখন এরা জীবের লক্ষণ হারিয়ে ফেলে।

ব্যাসিলাস কাকে বলে?

ব্যাসিলাস হলো লম্বা দণ্ডের ন্যায় এক ধরনের ব্যাকটেরিয়া। এরা মানবদেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। ধনুষ্টংকার, রক্তামাশয় ইত্যাদি রোগ ব্যাসিলাস দ্বারা সৃষ্টি হয়।

error: Content is protected !!