দ্বি-সংকর ক্রস বা ডাইহাইব্রিড ক্রস কাকে বলে?

জিনতত্ত্বের কোনো পরীক্ষায় যখন দুইজোড়া বিপরীত বৈশিষ্ট্য বিবেচনায় রেখে ক্রস বা সংকরায়ণ ঘটানো হয় তখন তাকে দ্বি-সংকর ক্রস বা ডাইহাইব্রিড ক্রস বলে। যেমন – হলুদ বর্ণ ও গোলাকৃতির বীজ বিশিষ্ট মটরশুঁটি উদ্ভিদের সাথে সবুজ বর্ণ ও কুঞ্চিত বীজ বিশিষ্ট মটরশুঁটি উদ্ভিদের ক্রস।

সেক্স ক্রোমোসোম কাকে বলে?

যেসব ক্রোমোসোম জীবের লিঙ্গ নির্ধারণ করে অর্থাৎ জীবের পুরুষ কিংবা স্ত্রী বৈশিষ্ট্য নির্ধারণ করে তাদের সেক্স ক্রোমোসোম বলে। যেমন – মানুষের ২৩ জোড়া ক্রোমোসোমের মধ্যে মাত্র ১ জোড়া সেক্স ক্রোমোসোম। এদের X ও Y দ্বারা প্রকাশ করা হয়। মানুষের কোনো জাইগোটে (ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে সৃষ্ট ভ্রূণকোষ) XY থাকলে পুত্র সন্তান এবং XX থাকলে কন্যা … Read more

স্পোরুলেশন পদ্ধতি কাকে বলে?

যে পদ্ধতিতে বংশবৃদ্ধির ক্ষেত্রে একটি জীবের কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে তাকে স্পোরুলেশন বলে। অনুকূল পরিবেশে প্রতিটি স্পোর থেকে একটি করে নতুন জীব সৃষ্টি হয়। অ্যামিবা, ব্যাকটেরিয়া ইত্যাদি জীবে স্পোরুলেশন ঘটে।

এন্টামিবা সিস্ট গঠন করে কেন?

প্রতিকূল পরিবেশে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এন্টামিবা সিস্ট গঠন করে। এটি গঠনের শুরুতে এরা গোলাকার শক্ত আবরণ তৈরি করে নিজেদের দেহ ঢেকে ফেলে। সিস্ট গঠন অবস্থায় এন্টামিবা স্পোরুলেশন পদ্ধতিতে বংশ বিস্তার করে নিজেদের অস্তিত্ব বজায় রাখে।

error: Content is protected !!