মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয়। এ প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস দু’বার এবং ক্রোমোসোম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এ বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলে।

পরাগায়ন কাকে বলে? পরাগায়নের প্রকারভেদ

পরাগায়ন কাকে বলে? পরাগধানী থেকে পরাগ রেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে।যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুল বা অন্য ফুলের অথবা একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকে পরাগায়ন (Pollination) বলে। ফুলের প্রতিটি উর্বর পুংকেশরের মাথায় একটি করে পরাগধানী থাকে। পরাগধানীর ভিতর পরাগরেণু (Pollen grain) উৎপন্ন হয়। … Read more

অস্থিমজ্জা কাকে বলে? অস্থির কাজ

অস্থিমজ্জা কাকে বলে? ম্যাট্রিক্সের জৈব উপাদানের সাথে ক্যালসিয়াম কার্বোনেট ও ক্যালসিয়াম ফসফেট জাতীয় অজৈব লবণ জমা হয়ে যে দৃঢ় ও কঠিন ভারবাহী কলা সৃষ্টি হয় তাকে অস্থি বলে। এটি মূলতঃ অস্থিকোষ ও ম্যাট্রিক্স দ্বারা গঠিত। ম্যাট্রিক্স এর ৪০% জৈব পদার্থ ও ৬০% অজৈব পদার্থ।  অস্থিতে তিন প্রকার অস্থিকোষ থাকে। যথা- অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট ও অস্টিওক্লাস্ট। সকল … Read more

এক্স-সিটু (Ex-situ) ও ইন-সিটু (In-situ) সংরক্ষণ কাকে বলে?

বিলুপ্তপ্রায় যেসব প্রাণী প্রাকৃতিক পরিবেশে নানা প্রতিকূলতার কারণে প্রজনন সম্পন্ন করতে পারছে না তাদেরকে প্রাকৃতিক পরিবেশের বাইরে বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্রজনন ও সংরক্ষণ করার ব্যবস্থাকে এক্স-সিটু (Ex-situ) সংরক্ষণ বলে। যেমন- পোলেন ব্যাংক, সীড ব্যাংক, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদির মাধ্যমে প্রজনন, অপরদিকে প্রাকৃতিক পরিবেশের ভিতরে বা প্রাকৃতিক পরিবেশের অনুরূপ নিয়ন্ত্রিত পরিবেশে অন্যান্য প্রাণীদের সাথে জীবের সংরক্ষণ … Read more

অন্তঃপ্রজাতিক ভিন্নতা কি?

একই প্রজাতিভুক্ত প্রাণীদের মধ্যে বিরাজিত পার্থক্যের জন্য উক্ত প্রজাতির প্রাণীদের মধ্যে যে ভিন্নতা বা বৈচিত্র্যের বিকাশ ঘটে তাকে অন্তঃপ্রজাতিক ভিন্নতা বলে। একই প্রজাতিভুক্ত মানুষ (Homo sapiens) এর অন্তর্ভূক্ত ইউরোপিয়ান শ্বেতাঙ্গ মানুষ এবং আফ্রিকান কৃষ্ণাঙ্গ মানুষের মধ্যে অন্তঃপ্রজাতিক পার্থক্য রয়েছে। যেমন- গায়ের বর্ণ, চুলের বর্ণ ও আকৃতি ইত্যাদি।

আন্তঃপ্রজাতিক ভিন্নতা কি?

ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিরাজমান পার্থক্যজনিত ভিন্নতাকে আন্তঃপ্রজাতিক ভিন্নতা বলে। যেমন- Panthera tigris (রয়েল বেঙ্গল টাইগার), Panthera leo (সিংহ) একই গণভুক্ত বিধায় এদের মধ্যে গণ (Genus) পর্যায়ে বৈশিষ্ট্যগত মিল রয়েছে। কিন্তু তাদের ক্রোমোসোম ও জীনের সংখ্যা ও বৈশিষ্ট্য ভিন্ন এবং তাদের (বাঘ ও সিংহ) মধ্যে যৌন প্রজনন পদ্ধতিতে প্রজননক্ষম সন্তান উৎপাদিত হয় না। সুতরাং বাঘ ও সিংহ একই … Read more

ম্যাক্রো প্রাণী বা বৃহত্তর প্রাণী কাকে বলে?

যেসব প্রাণী আকৃতিতে বড়, খালি চোখেই দেখা যায় তাদের ম্যাক্রো প্রাণী বা বৃহত্তর প্রাণী বলে। উদাহরণ: Duttaphrynus melanostictus (কুনোব্যাঙ), Homo sapiens (মানুষ), Elephus maximus (হাতি) ইত্যাদি।

মাইক্রো প্রাণী বা আণুবীক্ষণিক প্রাণী কি?

যেসব প্রাণী আকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না তাদের মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী বলে। উদাহরণ: Amoeba proteus (অ্যামিবা), Plasmodium vivax (ম্যালেরিয়া জীবাণু) ইত্যাদি।

error: Content is protected !!