র্যানভিয়ারের পর্ব কি?
নিউরনে মায়োলিন নামক স্তরটি সাধারণত নির্দিষ্ট দূরত্ব পর পর বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এই বিচ্ছিন্ন অংশে নিউরিলেমার সাথে অ্যাক্সনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে। এই আবরণীবিহীন অংশটিই হলো র্যানভিয়ারের পর্ব।
নিউরনে মায়োলিন নামক স্তরটি সাধারণত নির্দিষ্ট দূরত্ব পর পর বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এই বিচ্ছিন্ন অংশে নিউরিলেমার সাথে অ্যাক্সনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে। এই আবরণীবিহীন অংশটিই হলো র্যানভিয়ারের পর্ব।
অগ্র মস্তিষ্ক হলো প্রত্যেক অঙ্গে স্নায়ুতাড়না প্রেরণ ও প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতাড়না গ্রহণের উচ্চতর অঙ্গ। এটি দেহের প্রত্যেক অঙ্গের মধ্যে কাজের সমন্বয় ঘটায়। তাছাড়া আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাও নিয়ন্ত্রণ করে। তাই এটিকে গুরুমস্কিষ্ক বলা হয়।
ফেরোমন এক ধরনের হরমোন বা পতঙ্গদেহ থেকে নিঃসৃত হয়। অনিষ্টকারী পোকা দমনে এ ফেরোমন ব্যবহার করা হয়। ফেরোমন স্বপ্রজাতির পতঙ্গকে আকৃষ্ট করে। ফাঁদের পাশে বা পানির নিকট ফেরোমন রেখে দিলে এর গন্ধে অনিষ্টকারী পতঙ্গ বা পোকা আকৃষ্ট হয়ে এর নিকট এলে ফাঁদ বা পানিতে পড়ে মারা যায়। এভাবে অনিষ্টকারী পোকা দমনে ফেরোমন ব্যবহার করা হয়।
যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা ও স্বয়ংক্রিয়তাকে বোঝায়। যেহেতু প্রতিবর্তী ক্রিয়াকে সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক নয় এবং এই ক্রিয়া অতিদ্রুত সম্পন্ন হয়, তাই প্রতিবর্তী ক্রিয়াকে ইচ্ছা করলেও নিয়ন্ত্রণ করা যায় না।
হরমোন গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। কারণ, এসব গ্রন্থি নালিবিহীন, এদের ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়। যেমন- পিটুইটারি গ্রন্থি।
পিটুইটারিকে গ্রন্থিরাজ বলা হয়। কারণ, একদিকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন যেমন সংখ্যায় বেশি, অপরদিকে অন্যান্য গ্রন্থির ওপর এ হরমোনের প্রভাবও বেশি। দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ গ্রন্থি থেকে অতি গুরুত্বপূর্ণ গোনাডোট্রপিক, এডরোনোকর্টিকোট্রপিন, থাইরোট্রপিন, প্রোল্যাকটিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয় বলে একে গ্রন্থিরাজ বলে।
হরমোন দেহের পরিস্ফূটন, বৃদ্ধি এবং বিভিন্ন টিস্যুর কার্য নিয়ন্ত্রণ করে। ব্যক্তির আচরণ, স্বভাব এবং আবেগ প্রবণতার উপরও হরমোনের প্রভাব অপরিসীম। এগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে উৎপত্তিস্থল থেকে দেহের দূরবর্তী কোনো কোষ বা অঙ্গকে উদ্দীপিত করে। এজন্য হরমোনকে কখনো কখনো রাসায়নিক দূতও বলা হয়।
প্রথমে ধারণা করা হতো, সব হরমোনই বুঝি উত্তেজক পদার্থ। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সব হরমোন উত্তেজক নয়, এদের মধ্যে কিছু কিছু নিস্তেজকও আছে। এরা উত্তেজক বা নিস্তেজক হিসেবে দেহের পরিস্ফুটন, বৃদ্ধি এবং বিভিন্ন টিস্যুর কার্য নিয়ন্ত্রণ করে। হরমোন অতি অল্প পরিমাণে এসব বিশেষ বিশেষ শারীরবৃত্তীয় কাজ বা পদ্ধতি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে।