উদ্ভিদে সাইটোকাইনিনের প্রভাব

সাইটোকাইনিনের প্রভাবে উদ্ভিদের কোষের বৃদ্ধি ঘটে, বিভিন্ন অঙ্গের বিকাশ সাধিত হয়, বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গ হয়। এছাড়া এটি উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকরণেও ভূমিকা রাখে। এটি অক্সিনের সাথে মিলিত হয়ে কোষে বিভাজনকে উদ্দীপ্ত করে।

স্নায়ুকলা কাকে বলে?

যে কলা দেহের সব ধরনের সংবেদন ও উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে তাকে স্নায়কলা বলে।

জিওপারসেপশান কাকে বলে?

জিওপারসেপশান বলতে উদ্ভিদমূলের ভূমিমুখী চলনকে বুঝায়। এটি একধরনের বক্রচলন। মহাকর্ষীয় বলের দিকে উদ্ভিদের অঙ্গের ভূমিমুখী চলন হলো জিওপারসেপশান বা গ্রাফিট্রপিসম।

উদ্ভিদের সামগ্রিক চলন কি?

উদ্ভিদ দেহের কোনো অংশ যখন সামগ্রিকভাবে প্রয়োজনের তাগিদে একস্থান থেকে অন্যস্থানে গমন করে তাকে সামগ্রিক চলন বলে। যেমন- ছত্রাক ও উন্নত শ্রেণির উদ্ভিদের যৌন জনন কোষে এবং জুস্পোরে এ ধরনের চলন দেখা যায়।

স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে?

যে তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর কোনো প্রভাব না থাকায় এরা স্বাধীন ও স্বতন্ত্রভাবে আপন কর্তব্য পালন করতে পারে তাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে। দেহের ভেতরের অঙ্গসমূহ যেমন- হৃৎপিন্ড, অন্ত্র, পাকস্থলি, অগ্ন্যাশয় ইত্যাদির কাজ পরিচালনায় আমাদের কোনো নিয়ন্ত্রণ না থাকায় তা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয়।

নিউরন বিভাজিত হয় না কেন?

নিউরন কোষের সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলজিদ্রব্য, রাইবোসোম, আন্তঃপ্লাজমীয় নালিকা থাকলেও এতে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না। তাই নিউরন বিভাজিত হয় না।

থাইমাস কি?

থাইমাস বলতে মূলত হাইমাস গ্রন্থিকে বুঝায়। এটি গ্রীবা অঞ্চলে অবস্থিত এবং এ থেকে থাইমক্সিন হরমোন নিঃসৃত হয়। এই গ্রন্থি জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে থাকে।

error: Content is protected !!