সেরিব্রাম কি?
মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো সেরিব্রাম, যা প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতাড়না গ্রহণের ও প্রত্যেক অঙ্গে স্নায়ুতাড়না প্রেরণের উচ্চতর অঙ্গ।
মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো সেরিব্রাম, যা প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতাড়না গ্রহণের ও প্রত্যেক অঙ্গে স্নায়ুতাড়না প্রেরণের উচ্চতর অঙ্গ।
মস্তিষ্ক থেকে ১২ জোড়া এবং মেরুমজ্জা থেকে নির্গত ৩১ জোড়া স্নায়ুকে একত্রে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র।
যে আবরণী বিহীন অংশে নিউরিলেমার সাথে অ্যাক্সনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে তাই র্যানভিয়ার এর পর্ব।
মানুষের গুরুমস্তিষ্ক যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকেই মেনিনজেস বলে।
মানব মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত অপেক্ষাকৃত আকারে ছোট কিন্তু প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি এবং অন্যান্য হরমোন উৎপাদনকারী গ্রন্থির উপর প্রভাব বিস্তারকারী গ্রন্থিকে পিটুইটারি গ্রন্থি বলে।
ফেরোমন হলো পিঁপড়ার দেহে উৎপন্ন এক ধরনের হরমোন।
পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোন হলো TSH বা থাইরয়েড উদ্দীপক হরমোন।
থাইরয়েড গ্রন্থি হলো প্রধানত থাইরক্সিন হরমোন নিঃসরণকারী নালিবিহীন অন্তঃক্ষরা গ্রন্থি যা গলার ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত।