পুংকেশর কি?
পুংস্তবকের প্রতিটি অংশই হলো পুংকেশর।
পুংস্তবকের প্রতিটি অংশই হলো পুংকেশর।
অনেক ফুলেই মধু গ্রন্থি থাকে। ফুলের এই মধু আহরণ করতে প্রাণী বা কীটপতঙ্গ ফুলে ফুলে বেড়ায়। সে সময় ঐ ফুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগ পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায় এবং পরাগায়ন ঘটে। কাজেই পরাগায়নের মাধ্যম হিসাবে প্রাণী বা কীট পতঙ্গকে আকর্ষণের মাধ্যমে মধু গ্রন্থি পরাগায়নে … Read more
যখন কতগুলো গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয় এবং এরা সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় যুক্তগর্ভপত্রী।
সস্য হলো বীজের একটি অংশ। উদ্ভিদের নিষেকের সময় যে দুইটি পুংজনন কোষ ভ্রূণথলিতে মুক্ত হয় তার একটি পুংজননকোষ গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপলয়েড (3n) সস্যকোষ সৃষ্টি করে। পরবর্তীতে এই সস্যকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সস্যটিস্যু উৎপন্ন করে যা বীজের একটি অংশে পরিণত হয়।
কাঠ, কয়লা পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন। কারণ কাঠ, কয়লা মূলত কার্বনের যৌগ দিয়ে গঠিত। যেমন- কাঠ হলো প্রধানত সেলুলোজ। কাঠ, কয়লা জ্বালানোর অর্থ প্রকৃতপক্ষেই কার্বন যৌগের দহন যা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া এবং এর ফলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস, জলীয় বাষ্প ও তাপের উৎপাদন ঘটে। তাই কাঠ, কয়লা পোড়ানো এক ধরনের রাসায়নিক পরিবর্তন।
ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থের কিছু পদার্থের নাম নিম্নরূপ-
করোটির পেছনে অবস্থিত মহাছিদ্রটি থেকে কটিদেশে কাশেরুকা পর্যন্ত প্রলম্বিত অঙ্গই হলো মেরুরজ্জু।
নিউরোহিউমার হলো দুটি নিউরনের সংযোগস্থল সিন্যাপসে বিদ্যমান একপ্রকার তরল পদার্থ।