ক্রোমাটিড কাকে বলে?

ক্রোমাটিড কাকে বলে?প্রত্যেক ক্রোমোজোম দুটি প্রতিসম ও সমান্তরাল লম্বা সুতার মতো ক্রোমাটিড নিয়ে গঠিত। এরা সাধারণত সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত। প্রতিটি ক্রোমাটিড অনুদৈর্ঘ্য খাবে সাজানো দুই বা ততোধিক সূক্ষ্ম সূত্রাকার ক্রোমোনেমাটা নিয়ে গঠিত।

ট্রপিক হরমোন কাকে বলে?

ট্রপিক হরমোন কাকে বলে?যে হরমোন অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে তার হরমোন ক্ষরণে উদ্বুদ্ধ করে তাকে ট্রপিক হরমোন বলে। যে সমস্ত হরমোন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে দূরবর্তী কোনো স্থানে পরিবাহিত হয়ে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন নিঃসরণে উদ্দীপিত করে তাদের ট্রপিক হরমোন বলে। বেশিরভাগ ট্রপিক হরমোন পূর্ববর্তী পিটুইটারী দ্বারা উৎপাদিত এবং নিঃসৃত হয়।  ট্রপিক … Read more

ভ্যাকুওল কি?

ভ্যাকুওল কি?এগুলো সিস্টারনির কাছে অবস্থিত গোল থলির মতো অংশ। সিস্টারনির প্রাচীর চওড়া হয়ে ভ্যাকুওলের সৃষ্টি হয়।

মাইটোকন্ড্রিয়া কাকে বলে? মাইটোকন্ড্রিয়ন কাকে বলে?

মাইটোকন্ড্রিয়া কাকে বলে?কোষ বিভাজনের সময় সৃষ্ট স্পিন্ডল বা মাকুর কাছাকাছি অথবা সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো দ্বিস্তরী পর্দাবেষ্টিত, দন্ডাকার, গোলাকার, বৃত্ত অথবা তারকাকৃতি বদ্ধ থলির মতো শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত সজীব বস্তুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। মাইটোকন্ড্রিয়ন কাকে বলে?মাইটোকন্ড্রিয়াকে একবচনে মাইটোকন্ড্রিয়ন বলা হয়। কলিকার ১৮৫০ খ্রিস্টাব্দে আলোক অণুবীক্ষণের সাহায্যে সাইটোপ্লাজমে নানা আকৃতির এসব ক্ষুদ্রাঙ্গ আবিষ্কার করেন।  ১৮৯৮ খ্রিস্টাব্দে কার্ল … Read more

মাইটোকন্ড্রিয়াল DNA কাকে বলে?

মাইটোকন্ড্রিয়াল DNA কাকে বলে?মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে একটি দ্বিসূত্রক DNA অণু পাওয়া যায়। স্বকীয় বৈশিষ্ট্যের জন্য একে মাইটোকন্ড্রিয়াল DNA বলে।

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে?

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে?কোষের সাইটোপ্লাজমে বিস্তৃত ও একক ঝিল্লিবেষ্টিত জালিকাকার অঙ্গাণু যা একাধারে প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে সংযোগ সৃষ্টি করে এবং সাইটোপ্লাজমকে অনিয়ত প্রকোষ্ঠে বিভক্ত করে অবস্থান করে, তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। অ্যালবার্ট ক্লড এবং কেইথ পোর্টার ১৯৪৫ খ্রিস্টাব্দে মুরগীর ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে এটি আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আবরণীর গায়ে প্রায়ই রাইবোজোম লেগে … Read more

error: Content is protected !!