নিউক্লিওপ্লাজম কাকে বলে?

নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ ও নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ, দানাদার ও জেলীর মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। নিউক্লিওপ্লাজম মূলত প্রোটিন দিয়ে তৈরি। এতে RNA, বিভিন্ন এনজাইম ও কিছু খনিজ লবণও থাকে। নিউক্লিওপ্লাজমের কাজ নিউক্লিওলাস ও ক্রোমোজোমের ম্যাট্রিক্স বা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে।

নিউক্লিয়াস কাকে বলে? জীববিজ্ঞান

প্রকৃত (ইউক্যারিওটিক) কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে গাঢ়, অস্বচ্ছ, ঝিল্লিবেষ্টিত গোলাকার অথবা উপবৃত্তাকার সজীব অংশটি নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র নামে পরিচিত। নিউক্লিয়াস কোষের অপরিহার্য অংশ। উদ্ভিদের পরিণত সীভ কোষ এবং স্তন্যপায়ী লোহিত কণিকা ছাড়া সমস্ত প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। ইংরেজ বিজ্ঞানী রবার্ট ব্রাউন ১৮৩১ সালে রাস্নার (একপ্রকার অর্কিড) পাতার কোষ পরীক্ষা করার সময় নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং … Read more

নিউক্লিয়ার মেমব্রেন কাকে বলে?

নিউক্লিয়াস সজীব দুটি ঝিল্লি দিয়ে আবৃত থাকে- বহিঃঝিল্লি ও অন্তঃঝিল্লি। ঝিল্লি দুটিকে একসাথে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি বলে। প্রতিটি মেমব্রেন দ্বিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। নিউক্লিয়ার মেমব্রেন এর রাসায়নিক উপাদান বিশুদ্ধ প্রোটিন। নিউক্লিয়ার মেমব্রেনের কাজ নিউক্লিয়াসের রক্ষণাবেক্ষণ করাই নিউক্লিয়ার ঝিল্লির প্রধান কাজ। তা ছাড়া এটি নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমোজোমকে সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে … Read more

সেন্ট্রিওল কাকে বলে?

প্রাণিকোষ ও কিছু উদ্ভিদকোষ যে অঙ্গাণু স্বপ্রজননক্ষম, নিউক্লিয়াসের কাছে অবস্থিত এবং একটি গহ্বরকে ঘিরে ৯ টি গুচ্ছ প্রান্তীয় অণুনালিকা নির্মিত খাটো নলে গঠিত তাকে সেন্ট্রিওল বলে। বিজ্ঞানী ভ্যান বেনডেন ১৮৮৭ খ্রিস্টাব্দে সর্বপ্রথম সেন্ট্রিওল শনাক্ত করেন। ১৮৮৮ খ্রিস্টাব্দে জার্মান জীববিজ্ঞানী থিওডোর বোভেরী এর বিশদ বিবরণ দেন। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ারসহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম … Read more

অভিস্রবণকে এক ধরনের ব্যাপন বলা হয় কেন?

সাধারণত ব্যাপন প্রক্রিয়ায় তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়। এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। আবার, অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক অণু কম ঘনত্বের দ্রবণ হতে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় এবং এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত অণুগুলোর … Read more

হেটারোক্রোমাটিন কাকে বলে?

ক্রোমাটিনের গাঢ় বর্ণে রঞ্জিত, বেশি ঘনীভূত অঞ্চল যা নিউক্লিয়ার মেমব্রেন সংলগ্ন থাকে তাকে হেটারোক্রোমাটিন বলে। এতে অল্প পরিমান DNA থাকায় একে বংশগতির সক্রিয় অংশ বলে।

স্যাটেলাইট কি জীববিজ্ঞান

প্রত্যেক প্রকৃত কোষে সাধারণত একটি নিউক্লিওলাস থাকা অপরিহার্য। কিন্তু ক্ষেত্রবিশেষে ও প্রজাতিভেদে নিউক্লিওলাস এর সংখ্যা দুই বা ততোধিক হতে পারে। অন্যদিকে শুক্রাণু, শ্বেতকণিকা প্রভৃতি কোষে যেখানে প্রোটিন সংশ্লেষণ হয় না সে সব কোষে নিউক্লিওলাস অনুপস্থিত। যে সব কোষ বেশি মাত্রায় প্রোটিন সংশ্লেষণ সে সব কোষে নিউক্লিওলাসের আকার বড় এবং ক্ষেত্রবিশেষে সংখ্যাও একাধিক। সাধারণত একটি নির্দিষ্ট ক্রোমোজোমের … Read more

ক্রোমোজোম কাকে বলে? আবিষ্কারক, প্রকারভেদ, রাসায়নিক গঠন

ক্রোমোজোম কাকে বলে? কোষের নিউক্লিয়াসে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাঙ্গ যা বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরণ ইত্যাদি কাজে ভূমিকা পালন করে তাকে ক্রোমোজোম বলে। প্রতিটি কোষে অবস্থিত তন্তুময় বস্তু যা ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত হয় তাকে ক্রোমোজোম বলা হয়। সকল জীবকোষের ক্রোমোজোম তন্তুর মতো হলেও এদের আকৃতি কোষ বিভাজনের বিভিন্ন দশায় ও উপদশায় পরিবর্তিত হয়। ক্রোমোজোম … Read more

error: Content is protected !!